কমলগঞ্জে হীড বাংলাদেশ কর্তৃক শিক্ষার্থীদের এককালীন উপবৃত্তির টাকা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও

কমলগঞ্জে হীড বাংলাদেশ কর্তৃক শিক্ষার্থীদের এককালীন উপবৃত্তির টাকা বিতরণ

  • সোমবার, ৫ জুন, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর উদ্যোগে মাইক্রোফাইন্যান্স এর আওতায় সকল সমিতির সদস্যগণের সন্তানদের ২০২২ সালে অরুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual3 Ad Code

হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক অফিসার শামছুন নাহার পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ৮নং মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী।

Manual3 Ad Code

হীড বাংলাদেশ এর লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী ও মৌলভীবাজারের রিজিওনাল ম্যানেজার তপন সাহার সার্বিক তত্ত্ববধানে অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৬৬ জনকে ৫ হাজার করে ৩ লক্ষ ৩০ হাজার ও জিপিএ ৪ প্রাপ্ত ১৪৩ জনকে ৫ লক্ষ ৭২ হাজার টাকাসহ মোট ৯ লক্ষ ২ হাজার টাকা বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!