কমলগঞ্জে বৃষ্টির জন্য নামাজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বৃষ্টির জন্য নামাজ

  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: অসহ্য গরম আর অসহনীয় তাপদাহে পুড়ছে সারা দেশ। দেশজুড়ে চলছে বৃষ্টির জন্য হাহাকার। প্রচন্ড গরম-তাপদাহে হাপিয়ে উঠেছে জনজীবন। ঠিক কবে এবং কখন ঝরবে এই রহমতের ঝর্ণাধারা? কবে দুরীভূত হবে এই তাপদাহ? অনাবৃষ্টির কারণে যখন বর্তমানে বিভিন্ন ফসলাদী, পশুপাখি ও মানবজীবন হুমকির সম্মুখীন। তখন বৃষ্টির আশায় বিশেষ নামাজ ও মোনাজাত আদায় করেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শত শত ধর্মপ্রাণ মুসল্লী।

Manual5 Ad Code

মঙ্গলবার (০৬ জুন) সকাল সোয়া ১১টায় আদমপুর এম,এ,ওহাব হাইস্কুল মাঠে বিভিন্ন গ্রাম থেকে পাঁচ শতাধিক মানুষ ইসতেকার নামাজে অংশ গ্রহণ করেন। নৈনারপার বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান এর ইমামতিতে নামাজ শেষে মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লীদের কান্নার রোলে পরিবেশ ভারি হয়ে উঠে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!