গ্রাহক সেবা বাড়াতে জনতা ব্যাংকের ১০১ দিনের বিশেষ ক্যাম্পেইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

গ্রাহক সেবা বাড়াতে জনতা ব্যাংকের ১০১ দিনের বিশেষ ক্যাম্পেইন

  • শুক্রবার, ৯ জুন, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক :::  নিরাপদ গ্রাহক সেবা বাড়াতে জনতা ব্যাংকের ১০১ দিনের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। ২৩ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ৩১ আগস্ট পর্যন্ত। জনতা ব্যাংকের যেকোনো শাখায় গ্রাহকরা এই সময়ে চার্জ মুক্ত সেবা নিতে পারবেন।

জনতা ব্যাংকের ‘১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনা-২০২৩’ বাস্তবায়নকল্পে আমানত বৃদ্ধি, সিএমএসএমই ঋণ বিতরণ বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায়, শস‌্য ঋণ বিতরণ, বৈদেশিক রেমিট্যান্স আহরণ জোরদারকরণ, অডিট আপত্তি নিষ্পত্তিকরণ, মুনাফা বৃদ্ধি এবং মামলা সংক্রান্ত বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন‌্য শাখা ব্যবস্থাপকগণকে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকিং লেনেদেন গ্রাহকের হাতের মুঠোয় নিয়ে আসার জন্য বিশ্বমানের ইন্টারনেটভিত্তিক কোর ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে জনতা ব্যাংক চালু করেছে মোবাইল অ্যাপ ‘ই-জনতা’।

Manual1 Ad Code

এ বছরের ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে চালু হওয়া এই অ্যাপটি এরই মধ্যে ৩৪ হাজারেরও অধিক গ্রাহক ব্যবহার করছেন। কোনো ঝামেলা ছাড়াই অ্যাপটির মাধ্যমে এ পর্যন্ত গ্রাহকরা প্রায় ২২ কোটি টাকা লেনদেন করেছেন। জনতা ব্যাংকের কুলাউড়া শাখার ব্যবস্থাপক সালাহ্ উদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যতম ভূমিকা পালন করছে জনতা ব্যাংক। নিরাপদ গ্রাহক সেবায় নিত্যনতুন বিষয় নিয়ে আসা হচ্ছে। একজন গ্রাহক খুব সহজেই এনড্রয়েড মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে ই-জনতা ডাউনলোড করে অ্যাপটি চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ইউজার ভেরিফাইসহ পাঁচটি ধাপে নিবন্ধনপ্রক্রিয়া শেষে তা ব্যবহার করতে পারছেন। ই-জনতার মাধ্যমে গ্রাহক ঘরে বসে নিজ অ্যাকাউন্টের টাকা জনতা ব্যাংক বা দেশের যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতে পারেন। যেকোনো ব্যাংকের লোনের কিস্তি পরিশোধ বা যেকোনো ব্যাংকের মাসিক এসপিএস ও ডিপিএসের কিস্তি প্রদানসহ ক্রেডিট কার্ডের বিল দেওয়ারও সুবিধা আছে এতে।

Manual3 Ad Code

এ ছাড়া ফিন্যানশিয়াল ইকোসিস্টেম ব্যবহার করে বিকাশ ওয়ালেটে অ্যাড মানির সুবিধা এবং কোনো ধরনের চেক বই ছাড়াই শুধু কিউআর কোড স্ক্যানের মাধ্যমে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে টাকা উত্তোলনের সুবিধাও শিগগিরই চালু হবে বলে জানা গেছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!