কুলাউড়ায় খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ

  • বুধবার, ২৬ আগস্ট, ২০২০

Manual2 Ad Code

 এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলার বরমচাল খ্রিষ্টিয়ান মিশনে ২৬ আগষ্ট  বুধবার খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করা হয়।

কোভিড -১৯ পরিস্থিতির কারনে জনজীবনে বির্পযয়ের কারণে তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য বরমচাল মিশনে, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় এবং মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রকল্পের সমাজকর্মী মি: ষ্টিফেন মারলিয়া এর সঞ্চালনায় সভার্পতিত্ব করেন প্রকল্পের ব্যাবস্থাপক মি: পিউস পস্না।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা  আব্দুল মতলিব বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সহ-প্রধান শিক্ষক  জয়ন্ত মালাকার, নন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক মো: মুহিবুর রহমান, বরমচাল মিশনের পুরোহিত রেভা: পায়রিন সুটিং ও রেভা: স্বদেশ তপ্ন,

১ নং বরমচাল ইউনিয়ন পরিষদের ৯নং ওর্য়াডের ইউপি সদস্য চন্দন কুর্মী, ,শিশু সহায়ক সংস্থার স্বাস্থ্যকর্মী মৃত্যুঞ্জয় তালুকদার এবং হিসাব রক্ষক মিসেস মারশিফুল আমলেনরং , সমাজ সেবক মজনু সুয়ের, সমাজকর্মী মিঃরাজেন পাপাং ,ঊর্মিমালা রিছিল, ষ্টিফেন মারলিয়া , হিসাবরক্ষক মিসেস এডেন্টিনা লামিন, শিক্ষক প্রতিনিধি মুক্তি তপ্ন, রিবিকা তালুকদার,সৌরভ তপ্ন, ইউরেকা লাংছিয়াং,হান্না মুন্ডা,মা ও শিশু পরিচরযাকারী মিসেস নিয়তি মুড়া প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানের শুরুতে দেশে ও সারা বিশ্বে করোনা আক্রান্ত ব্যাক্তিদের দ্রুত রোগ মুক্তির জন্য এবং করোনা মহামারীর হাত থেকে দেশবাসির রক্ষা পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কাজ পরিচালিত হয়।

বিতরন সামগ্রীর মধ্যে ছিল চাল ১৪ কেজি, ডাল ১,৫ কেজি ,আলু ৪ কেজি, সয়াবিন তেল ৫০০ গ্রাম ,২ টি সাবান ,২ টি মাস্ক এবং ১ টি ব্যাগ।

উল্লেখ থাকে যে, আগামী নভেম্বর মাস ২০২০ ইং পযন্ত প্রকল্পের উপকারভোগী মোট ৩২৭ জনের জন্য কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহায়তায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা মূলক শিক্ষা যথা:করোনা পরিস্থিতিতে করনীয়, শিশু নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ক শিক্ষা, হাত ধোঁয়া অভ্যাস এবং পদ্ধতি এবং শিশুর মানসিক বিকাশ লাভের জন্য বিশেষ শিক্ষা প্রদান করা হয় এবং সচেতনতামূলক লিফলেট প্রত্যেকের মাঝে বিতরণ করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!