ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও

ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু

  • শুক্রবার, ১৬ জুন, ২০২৩

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাই উপজেলার খামার মালিক ও গৃহস্তরা। কোরবানির ঈদ সামনে রেখে বাজার ধরতে প্রস্তুত প্রায় ৪৮ হাজার গবাদিপশু। এবার ঈদে পশুর ভালো দামের আশা করছেন খামার মালিক ও গৃহস্থরা। এদিকে উপজেলা প্রাণীসম্পদ অফিস বলছে, খামারগুলোতে যাতে নিরাপদ পদ্ধতিতে গবাদি পশু মোটাতাজাকরণ করা হয় সেদিকে সর্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

Manual7 Ad Code

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সুত্রে জানাযায়, আসন্ন ঈদুল আযাহাকে সামনে রেখে উপজেলায় কোরবানিযোগ্য ৪৭ হাজার ৯৭৯টি পশু রয়েছে। এই পশুরগুলোর মধ্যে গরু (ষাঁড়,বলদ,গাভী) ৩ হাজার, ছাগল ৩৮ হাজার ৮৮৯ এবং ভেড়া ৬ হাজার ৯০টি। উপজেলায় স্থায়ী হাটের সংখ্যা ১৬টি। এসব হাটের প্রায় সবগুলোয় হাটে কোরবানিযোগ্য পশুগুলো বিক্রির জন্য তোলা হবে। ইতিমধ্যে স্থায়ীকিছু হাটে পশু বিক্রি শুরু হয়েছে। গত বছর উপজেলায় মোট প্রায় ২৬ হাজার গবদিপশু কোরবানি করা হয়েছে।

ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন হাটে কোরবানিযোগ্য পশু বিক্রিয় করার জন্য তোলা হচ্ছে। কাঙ্খিত দামে মিলে গেলে বিক্রিও করছে অনেকে। এছাড়াও হাটে বিভিন্ন জেলা থেকে আগত ব্যাপারিরাও কোরবানিযোগ্য পশু কিনে নিয়ে যাচ্ছেন। আবার বাহির থেকে বিভিন্ন ব্যাপারিরা কোরবানিযোগ্য পশু কিনে আনছেন। এদিকে গবাদিপশু মোটাতাজাকরণে ক্ষতিরক রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার রোধে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে নানা উদ্যেগ নেওয়া হয়েছে। খামারি ও পশু পালনকারী ব্যক্তিদের মধ্যে প্রশিক্ষণ ব্যবস্থার পাশাপাশি তাদের পৌঁছে দেওয়া হয়েছে সচেতনতামূলক বার্তা। সব মিলিয়ে এ বছর উপজেলায় কোরবানির পশুর কোন সষ্কট পড়বেনা। দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন করতে পারবেন এমনটি আশাবাদি আত্রাইবাসীর।

Manual7 Ad Code

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ আবু আনাছ জানান, আত্রাই উপজেলায় গত বছরের চেয়ে চলতি বছর অনেক বেশি পশুর যোগান রয়েছে। যা এ উপজেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতে পাঠানো সম্ভব হবে। গেবাদিপশুকে কোন প্রকার রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার না করে সেজন্য আমরা খামারি এবং ব্যাক্তি পর্যায়ে প্রচারণা চালিয়েছি। প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদুল আযাহার হাট পুরোদমে শুরু হলে প্রতি হাটে মেডিক্যাল টিম বসানো হবে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!