আত্রাইয়ে মিতালি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও

আত্রাইয়ে মিতালি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু 

  • সোমবার, ১৯ জুন, ২০২৩

Manual4 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় শাহিনুর ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জুন) রাত ৮ টার দিকে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালি এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে পাঁচবিবি শ্বশুর বাড়ি যাওয়ার পথে আত্রাই রেলওয়ে স্টেশনে এই দূর্ঘটনা ঘটে। মৃত শাহিনুর ইসলাম নাটোর জেলার লালপুর থানার দিলালপুর এলাকার আবুল হোসেনের ছেলে।  রাত দশ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা যায়, শাহিনুর ইসলাম তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আব্দুলপুর জংশন স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী উত্তরা মেইল ট্রেনে উঠেছিল। শশুর বাড়ি পাঁচবিবি যাওয়ার পথে আত্রাই রেলওয়ে স্টেশনে ট্রেনটি ক্রসিং নেওয়ার জন্য দাঁড়ায়। নামাযের সময় হওয়ায় শাহিনুর স্টেশনে নামায পড়ে ট্রেনের দিকে আসছিল। এসময় অপর লাইন দিয়ে ঢাকাগামী মিতালি এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করার সময় হর্ণ দিলে সে মনে করে তার উত্তরা ট্রেনটি ছেড়ে দিচ্ছে। এইজন্য সে দৌড়ে আসতে লাগলে অসাবধানবসত দ্রুতগামী মিতালি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
ট্রেনের ধাক্কায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন। তিনি বলেন,  খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!