কুশিয়ারার পানি বন্টন নিয়ে আসামে ভারত-বাংলাদেশ বৈঠক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুশিয়ারার পানি বন্টন নিয়ে আসামে ভারত-বাংলাদেশ বৈঠক

  • রবিবার, ২৫ জুন, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

কুশিয়ারা নদীর পানি বণ্টনে ভারত-বাংলাদেশের সমঝোতায় আশার আলো ছড়াচ্ছে সিলেট অঞ্চলে। শনিবার কুশিয়ারার পানি বন্টন চুক্তি নিয়ে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে প্রথম দ্বি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় আসাম রাজ্যের সীমান্ত জেলা করিমগঞ্জে।

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে সীমান্তে বন্ধ থাকা জকিগঞ্জে কুশিয়ারা নদী ও রহিমপুর খালের সংযোগস্থল পুনঃখননসহ পাঁচটি কাজ চালুর অনুমোদন দিয়েছে বিএসএফ।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সাতটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। গত বছরের ৬ সেপ্টেম্বর বাংলাদেশের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তির মধ্যে অন্যতম কুশিয়ারা নদীর পানি বণ্টন চুক্তি। এর অধীনে ভারত ও বাংলাদেশের যৌথ নদী কুশিয়ারা থেকে প্রতি সেকেন্ডে ১৫৩ কিউসেক পানি উত্তোলন করবে বাংলাদেশ ।

Manual5 Ad Code

আসামের করিমগঞ্জ জলসম্পদ বিভাগের বরাক এবং উত্তর কাছাড় পার্বত্য জেলার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সমীরণ ডেকার সভাপতিত্বে করিমগঞ্জের জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন পানি উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী খুশিমোহন সরকার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার প্রবীর কুমার গোস্বামী, বিজিবি ১৯ ব্যাটালিয়নের অতিরিক্ত অধিনায়ক নজরুল ইসলাম, সাহিদুর রহমান, আজিজ আহমেদ, কাজি সামিম। অন্যদিকে ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন জলসম্পদ বিভাগের সহকারী মুখ্য বাস্তকার সমীরণ ডেকা, বিএসএফ-এর শিলচর সেক্টর ডিআইজি চি পি মিনা, ডিডিসি দীপক জিডুং, রাজীব সিং, নিখিল মহাজন, সুব্রত নাথ, জিলাস উদ্দিন লস্কর।

উভয় প্রতিনিধি দল করিমগঞ্জের কুশিয়ারা নদী এলাকা পরিদর্শন শেষে খনন, নদীর দুই তীরের ভাঙন প্রতিরোধ, পানির পরিমাণ সংগ্রহ এবং যৌথ বিশেষজ্ঞ কমিটি গঠন নিয়ে সভায় আলোচনা হয় । আগামী মাসে প্রতিনিধি দল করিমগঞ্জের ভাঙা এলাকা পরিদর্শণ করবে বলে জানা গেছে ।

Manual5 Ad Code

উল্লেখ্য তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ২০১০ সালে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আপত্তির কারণে সেই চুক্তি সফল হয়নি। ১৯৯৬ সালের গঙ্গা চুক্তির পর এই প্রথম বাংলাদেশের সঙ্গে কোন অভিন্ন নদীর পানির চুক্তি সম্পাদন হয়। আর সেই চুক্তি মতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!