বড়লেখায় ১৫ দিনে ৯ মন্দিরে চুরি : ধরা পড়েনি কোন চোর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন

বড়লেখায় ১৫ দিনে ৯ মন্দিরে চুরি : ধরা পড়েনি কোন চোর

  • সোমবার, ৩ জুলাই, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual1 Ad Code

বড়লেখায় পারিবারিক ও সার্বজনিন মন্দিরে চুরির হিড়িক পড়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে চোরেরা ৯টি মন্দিরের পূজা অর্চনার মালামাল চুরি করেছে। এর ৮টি চুরিই হয়েছে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে। এছাড়া দিনে-দুপুরে মসজিদের ব্যাটারি চুরিরও ঘটনা ঘটেছে। প্রত্যেকটি চুরির ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলেও এখনও কোন চোর ধরা পড়েনি। ভুক্তভোগীদের অভিযোগ, চোর ধরতে পুলিশের তৎপরতা কম।

থানায় করা লিখিত অভিযোগ, স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ জুন রাতে চোরেরা উপজেলার পূর্ব হাটবন্দের শ্রী শ্রী শীতলাদেবী মন্দিরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। মন্দির থেকে চোরেরা প্রায় ২৮ হাজার টাকা মূল্যের ১টি সৌর বিদ্যুতের ব্যাটারী ও কন্ট্রলার, ১টি দা ও ১টি শিবকুসা চুরি করে নিয়ে যায়। মন্দিরের সেক্রেটারী গৌরাঙ্গ কুমার চক্রবর্তী জানান, গত ১ জুলাই মন্দির চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু ঘটনা তদন্তে কোন পুলিশ যায়নি।

Manual2 Ad Code

২৩ জুন রাত থেকে ২৪ জুন ভোরাতের মধ্যে উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাবনিয়া গ্রামের বিভাষ দাস (৪৫), সজল কান্তি দাস (৫৩), বিপ্লব দাস (৪৯), অশোক দাস (৪০) ও ৪ নম্বর ওয়ার্ডের রাজপুর (কুমারপাড়া) গ্রামের দিলীপ রুদ্র পালের (৫৬) পারিবারিক পূজা অর্চনার মন্দিরের তালা ভেঙে চোরেরা পিতলের মূর্তিসহ পূজা অর্চনার আসবাবপত্র নিয়ে যায়। ৫টি পরিবারের প্রায় ১ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অপরদিকে, গত ১৪ জুন দিবাগত রাত থেকে ১৫ জুন ভোরাতের মধ্যে আতুয়া এলাকায় কালাচন্দ চন্দ, দিপঙ্কর চন্দ ও ইন্দ্রজিত চন্দের পারিবারিক পূজা অর্চনার মন্দিরে চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় কালাচন্দ চন্দ থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু ঘটনার প্রায় ১৫ দিনেও কোন চোর ধরা পড়েনি।

অন্যদিকে, গত ১৯ জুন শাহবাজপুর বাজারের মসজিদে বিকেল ৪টার দিকে চোরেরা মসজিদে ঢুকে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে।

ভুক্তভোগী কালাচন্দ চন্দ বলেন, ‘চুরির ঘটনায় পুলিশের তৎপরতা নেই বললেই চলে। তৎপরতা থাকলে আমাদের বাড়ির চুরির পরে অন্য বাড়িতেও একই ঘটনা ঘটত না।’ একই রকম কথা বলেছেন, ভুক্তভোগী শোভন রুদ্র পাল।

উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রফিক উদ্দিন আহমদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে শাহবাজপুরে হঠাৎ চুরি বেড়ে গেছে। কিন্তু কোনো চোর ধরা পড়ছে না। এতে জনমনে আতংক বিরাজ করছে। এগুলো নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশকে আরও কঠোর হওয়া দরকার।’

Manual2 Ad Code

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রবিউল হক বলছেন, ‘চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চুরির সাথে জড়িতদের ধরতে তারা কাজ করছেন।’

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!