শেখ হাসিনার দূরদর্শিতায় দিকে এগিয়ে চলেছে দেশ || মমতাজ বেগম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

শেখ হাসিনার দূরদর্শিতায় দিকে এগিয়ে চলেছে দেশ || মমতাজ বেগম

  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
আত্রাই :: গণসংযােগে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বক্তব্য রাখছেন। ছবি :: এইবেলা

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ :: আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মমতাজ বেগম বলেছেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের কাজ করতে হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের যে জোয়ার বইতে শুরু করেছে তা কাউকে বাধাগ্রস্থ করতে দেয়া যাবে না। শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ আজ উন্নত দেশের দিকে এগিয়ে চলেছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ আসনে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিএনপি এক সময় আওয়ামী লীগের নাম নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু আওয়ামী লীগ জনগণের দল, তাই আজ জনগণ বার বার আওয়ামী লীগকে ক্ষমাতায় বসিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজার ও মহল্লায় গণসংযোগ কালে তিনি উপরোক্ত এসব কথা বলেন।

শুক্রবার আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি আরও বলেন, দল যদি এ আসনে আমাকে মনোনয়ন দেয় তা হলে আমার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এলাকার উন্নয়নে কাজ করে যাব। গণসংযোগকালে দলীয় নেতা কর্মী ও সমর্থকবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দোয়ায় আমি নির্বাচিত হলে দু’টি উপজেলার ১৬ টি ইউনিয়নের প্রায় ৩ লাখ ১৬ হাজার ৮শ ৮৬ ভোটারকে নিয়ে আধুনিক পরিকল্পিত শান্তিময় মাদক জঙ্গিবাদ মুক্ত এবং সরকার প্রদত্ত নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার মুল লক্ষ্য। শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন বাজার ও মহল্লায় গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৯০ সালে আত্রাই উপজেলা মহিলা আওয়ামীলীগ সদস্য ১৯৯৬ সালে যুগ্ন আহবায়ক এবং ২০০৬ সালে সাধারন সম্পাদক ও ২০১৪ সালে সভাপতি মনোনিত হই। জনপ্রিয়তার বিচারে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ২০১৪ ও ২০১৯ সালে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হই। ১৯৯০ সালের পর থেকে নারীদের কল্যানে গঠন করি গোধুলি নারী কল্যান সমিতি ও নারী উন্নয়ন ফোরাম। ২০০১সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর ব্যপক পুলিশি হররানী ও ১/১১এর পরবর্তী আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভুমিকা পালন করি। এছাড়া আত্রাইয়ের সর্বস্তরের মানুষের প্রাণের দাবির প্রেক্ষিতে ঢাকাগামী দ্রুতযান ট্রেন আহসানগঞ্জ স্টেশনে যাত্রা বিরতীর লক্ষে অগ্রনী ভুমিকা পালন করে সফল হই।

Manual4 Ad Code

উন্নয়নের ধারাকে চলমান রাখতে আগামী ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর শেখ হাসিনা মনোনিত প্রার্থীকে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করবে এমনটা প্রত্যশা ব্যক্ত করেন ২বার নির্বাচিত আত্রাই উপজেলা সফল মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়ে পরে। ইতি মধ্যে মনোনয়ন পেতে প্রায় ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!