ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙন পরিদর্শনে পনির উদ্দিন আহমেদ এমপি  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া

ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙন পরিদর্শনে পনির উদ্দিন আহমেদ এমপি 

  • বুধবার, ১২ জুলাই, ২০২৩

Manual6 Ad Code

রতি কান্ত রায়,কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙনের কবলে পড়া এলাকা পরিদর্শন করলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
বুধবার দুপুর ১টায় ফুলবাড়ী সদর ও শিমুলবাড়ি ইউনিয়নের শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাড়ের ভাঙন পরিদর্শন করেন ও ভাঙন কবলিত এলাকার মানুষের খোঁজ খবর নেন। ধরলা নদী ভাঙনের শিকার মানুষদের সহযোগিতা করার আশ্বাস দেন এবং তিনি ভাঙন রোধে ধরলা নদী খনন ও ধরলার দুপাড়ের বাধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জনসাধারণ ও ফুলবাড়ী উপজেলার জাতীয় পাটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোডের সহকারী পরিচালক ইছমত তোহা উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান (মাস্টার) উপজেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু , প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন‍্যান‍্য জনসাধারণ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!