রাজনগরে ধামাইল গান নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

রাজনগরে ধামাইল গান নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

  • শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

রাজনগর  (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে শুক্রবার ০৪ আগস্ট বিয়ের আগের রাতে ‘ধামাইল নাচ’ দেয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্ত:ত ৫০ জন আহত হয়েছেন। দুই ঘন্টা ব্যাপি এ সংঘর্ষে উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মৌলভীবাজার সদর হাসপাতাল ও রাজনগর উপজেলা হাসপাতালে ভর্তি করা হরেয়ছে।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামের আজমত মিয়ার ছেলে কয়েছ মিয়ার বিয়ে ছিলো শুক্রবার। বিয়ের আগের রাতে বরের বাড়িতে ‘ধামাইল’ দেয়ার জন্য এলাকার বিভিন্ন ছেলেরা জড়ো হয়। এসময় ওই এলাকার চেরাগ মিয়া, এরাগ মিয়া এবং লালা মিয়ার সন্তাানদের সঙ্গে ইসকার মিয়া ও মিসকার মিয়ার ছেলেদের কথাকটাকাটি হয়। বিষয়টি ওই সময়ই স্থানীয়রা সমাধান করে দেন। পরদিন (আজ) শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় ওই ঘটনার জের ধরে উভয়পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। নামাজের সময় উভয় পক্ষ দু’ঘন্টা ব্যাপি দেশিয় অস্ত্র ও একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের অন্ত:ত ৫০ জন আহত হন।

আহতরা হলেন হৃদয় মিয়া (১৮), নাসেল মিয়া (৪৫), মিলু (১৮), আশ্বব মিয়া (৬০), মিছকার (৫৫), সুন্দর মিয়া (৬৫), সেলিম (৩৫) , আবু কালাম (২৪), আকবর (২২), আমিন মিয়া (১৮), বাক্কর মিয়া (৫২), আয়াতুন বেগম (৫৫), হোসেনা বেগম (৩৫), লায়লুছ মিয়া (১৮), মাহিম (২৮), ফরিছ মিয়া (৩৫), জুবেল মিয়া (১৮), শাকিল মিয়া (২১), শানাই মিয়া (৪৫) আয়াছ (২৮), আহাদ মিয়া (৬৫), আব্দুস সালাম (১৮), মিজানুর রহমান (৪০), পাবলু মিয়া (১৮), ইদাই মিয়া (৪৫), শামিম (৩২), এবাদুর রহমান (২৭), ইসকার মিয়া (৬৫), আজাদ মিয়া (৬৫), ইদুকার মিয়া (৬২), হাবিবুর রহমান (১৮) মতি মিয়া (৩৬), আব্দুল হাকিম (২০), সেকাদ আলী (৩০), পাপ্পু (২৩), আছকির আলী (৪৪) রমজান আলী (২১), মাহমুদুল আহমদ (১৮), নাজমুল (১৪), মুক্তার মিয়া (৭০), নাসাই মিয়া (৫০), মিলু আহমদ (১৮) প্রমুখ।

Manual3 Ad Code

গুরুতর আহত হৃদয় মিয়া, নাসেল মিয়া, মিলু ও আশ্বব মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও রাজনগর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Manual7 Ad Code

খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ইউপি সদস্য সুহেল আহমদ জানান, বিয়ে বাড়িতে সিলেটি ধামাইল দেয়ার সময় দু’পক্ষের ছেলেরা কথাকাটাকাটি করে। বিষয়টি শেষ হয়ে যায় ওই সময়। পরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষেই হতাহত হয়েছেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, উভয় পক্ষ নামাজে যাওয়ার সময় সংঘর্ষ করেছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়। সবাই চিকিৎসা নিচ্ছে। থানায় অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!