নামাযরত অবস্থায় কুলাউড়ার চুনঘর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

নামাযরত অবস্থায় কুলাউড়ার চুনঘর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু

  • শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন (৫৩) শুক্রবার ১১ আগস্ট জুমা’র নামাযরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বাসিন্দা।

Manual6 Ad Code

ডনহতের পারিবারিক সুত্রে জানা যায়, জয়নার আবেদীন তারই এক আত্মীয়ের বিয়েতে বরযাত্রী হয়ে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে যান। জুমা’র নামাজ আদায়ের জন্য মুন্সিবাজার জামে মসজিদে প্রবেশ করেন। নামাজ আদায়ের সময় হঠাৎ হার্ট অ্যাটাক হলে মসজিদের ফ্লোরে পড়ে যান। সেখান হতে দ্রুত মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মনবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

Manual6 Ad Code

নিহত জয়নাল আবেদীনের স্ত্রী নুরজাহান বেগম ব্রাহ্মণবাজার ইউনিয়নের মীর্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

উল্লেখ্য, প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের কর্মদক্ষতায় ২০১৬ সালে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি অর্জণ করে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!