রাজনগরে স্ত্রীকে ওড়না পেচিয়ে হত্যা করে স্বামী : ঘাতক স্বামী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে স্ত্রীকে ওড়না পেচিয়ে হত্যা করে স্বামী : ঘাতক স্বামী আটক

  • সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

Manual4 Ad Code

রাজনগর  (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্বামীর হাতে শারমিন আক্তার (২২) নামক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (১৩ আগস্ট) উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শারমিন আক্তারকে তার বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে নিতে আসেন স্বামী শাকিল মিয়া। স্ত্রী না যাওয়ায় গলায় ওড়না পেছিয়ে মারধরের এক পর্যায়ে শারমিন মারা যান। এ ঘটনায় শাকিলকে আটক করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে শাকিলের সঙ্গে ৩ বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের পশ্চিম কালাইকুনা গ্রামরে মৃত কলিম মিয়ার মেয়ে শারমিন আক্তারের। তাদের ২ বছরের এক সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন থেকে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে শারমিন ঈদের আগে থেইে বাবার বাড়ি অবস্থান করছিলে।

Manual1 Ad Code

রোববার সকালে শাকিল মিয়া স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যান। কিন্তু স্ত্রী না আসায় তাকে মারধর শুরু করেন। এসময় গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান শাকিল মিয়া। ঘটনার সময় নিহতের মা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাড়িতে এসে তার মেয়েকে মৃত দেখতে পান।

Manual7 Ad Code

খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Manual4 Ad Code

ঘটনার পর রাজনগর থানার পুলিশের এসআই শওকত মাসুদ ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্বামী শাকিলকে উপজেলার সৈয়দনগর এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায়। রোবাবার রাত ১০ টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!