রাজনগরে সাতার কাটতে নেমে কিশোরের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে সাতার কাটতে নেমে কিশোরের মৃত্যু

  • বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

Manual2 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে সাতার কাটতে নেমে ১৭ আগস্ট বৃহস্পতিবার হৃদয় আহমদ (১৫) নামক এক কিশোরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত হৃদয় ইলাশপুর গ্রামের পঙ্কি মিয়ার ছেলে।

Manual3 Ad Code

স্থানীয় লোকজন জানান, উপজেলার টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের পঙ্কি মিয়ার ছেলে হৃদয় আহমদ (১৫) টেংরাবাজরের পার্শ্ববর্তী গ্রামের শিবভটের বাড়ির দীঘিতে নেমে সাতার কাটছিলো। এসময় তার সাথে অন্যান্য শিশুরাও ছিল। হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা অন্যান্য শিশুরা চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করেন। পরে রাজনগর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

টেংরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মো. পাবলু মিয়া জানান, হৃদয় পানিতে সাতার কাটতে নেমে তলিয়ে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, পারিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!