কুলাউড়া ইউসিসিএ’র নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন জমা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া ইউসিসিএ’র নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন জমা 

  • বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

আগামী ২ অক্টোবর অনুষ্ঠিতব্য কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) কুলাউড়া বিআরডিবি অফিসে কক্ষে সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সুব্রত পালের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

Manual7 Ad Code

প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির বর্তমান ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা বহুমূখী সমবায় সমিতির সভাপতি সাইফুর রহমান ছয়ফুল।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নর্তন কৃষক সমবায় সমিতির সভাপতি রুহুল আমীন, কুদালী পার কৃষক সমবায় সমিতির সভাপতি কবির আহমদ, বাদে ভুকশিমইল কৃষক সমবায় সমিতির ম্যানেজার কামাল আহমদ।

পরিচালক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মধ্য কৌলা কৃষক সমবায় সমিতির সভাপতি ইসমাইল হোসেন, ইটাহরী কৃষক সমবায় সমিতির ম্যানেজার সৈয়দ সিদ্দিকুর রহমান, দক্ষিন রনচাপ কৃষক সমবায় সমিতির জসীম আহমদ, দক্ষিনভাগ কৃষক সমবায় সমিতির ম্যানেজার ফখরুল ইসলাম।

Manual5 Ad Code

মহিলা পরিচালক পদে মনোনয়ন পত্র জমা দেন বাগাজুরা সমিতির সভাপতি মিনারা বেগম, খারপাড়া মহিলা সমিতির সপ্না বেগম প্রমুখ।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন মৌলভীবাজার জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক মোঃ শফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ ফয়েজ আহমদ ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সুব্রত পাল।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ফজলুল হক ফজলু।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!