বড়লেখায় কুষ্ঠ আক্রান্ত পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় কুষ্ঠ আক্রান্ত পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় ‘নিউ সমনবাগ কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ ফেডারেশন’ গত মঙ্গলবার দুপুরে ফেডারেশনের হতদরিদ্র, সাধারণ প্রতিবন্ধী ও কুষ্ঠ আক্রান্ত পরিবারের ১০ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা (আর্থিক) প্রদান করেছে।

Manual8 Ad Code

উক্ত শিক্ষা সহায়তার অর্থায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’। একই অনুষ্ঠানে সংস্থাটি নিউ সমনবাগ কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগকে অনুদানের চেক প্রদান করেছে।

Manual2 Ad Code

Manual2 Ad Code

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও ‘নিউ সমনবাগ কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ ফেডারেশন’ এর জেলা সমন্বয়কারী অনিক ধর ও বিকাশ কুমার দাশের যৌথ সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত শিক্ষা সহায়তা ও চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, নিউ সমনবাগ কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ এর সভাপতি বিষ্ণু সাওতাল ও সাধারণ সম্পাদক রবি সাঁওতাল প্রমুখ।

Manual6 Ad Code

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, উক্ত কার্যক্রমের মাধ্যমে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, কুষ্ঠ প্রতিবন্ধী ও সাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন যাত্রার মান্নোয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি হতদরিদ্র একজন কুষ্ঠ আক্রান্ত রোগীর সরকারি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!