ফুলবাড়ীতে সবুজে স্বপ্ন বুনছেন বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ফুলবাড়ীতে সবুজে স্বপ্ন বুনছেন বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
ফুলবাড়ী :: বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের স্বপ্ন বুনা সবুজে ভরা মাঠ। ছবি :: এইবেলা

Manual2 Ad Code

রতি কান্ত রায়, কুড়িগ্রাম :: বন্যার কড়াল গ্রাস তবুও কৃষকের অক্লান্ত পরিশ্রমে দিগন্তজুড়ে এখন সবুজের সমারোহ। কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হয়েছিল বিস্তৃর্ণ এলাকা। তবুও সব প্রতিকূলতাকে মোকাবিলা করে আমন রোপনে ব্যস্ত সময় পার করছেন ধানচাষীরা।

Manual2 Ad Code

বন্যার কারণে উপজেলার কিছু এলাকায় আমন চারা রোপনে বিলম্ব হলেও বর্তমানে তা প্রায় শেষ পর্যায়ে।
সরেজমিনে গিয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে- প্রায় সব জমিতে কৃষকরা আমন চারা রোপন শেষ করেছেন। কৃষাণ-কৃষাণীর নিবিড় মমতায় চারা গাছগুলো দিনে দিনে সবুজ সতেজতায় বেড়ে উঠছে।

Manual5 Ad Code

সাড়া ফুলবাড়ীর দিগন্তজুড়েই এখন সবুজের সমারোহ।চারা রোপনের পর ফসলের পরিচর্যায় এ অঞ্চলের কৃষাণ-কৃষাণীর পদচারনায় মুখরিত আমনের ক্ষেত।

Manual5 Ad Code

এবারের বন্যায় কিছু আমন বীজতলা তলিয়ে গেলেও দ্রুত পানি নেমে যাওয়ায় চারার কোন ক্ষতি হয়নি।ফলে সঠিক সময়েই আমনের চারা রোপন কাজ শেষ করতে পেরে স্বস্তিতে কৃষকেরা।

বন্যা পরিস্থিতিতে চলতি আমন মৌসুমে চাষাবাদের বিষয়ে জানতে কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশীদের সাথে, এসময় তিনি জানান – এবারে উপজেলায় ১১ হাজার ৩৪৫ হেক্টর জমিতে আমন চারা রোপনের লক্ষ্যমাত্রা ছিল। ইতিমধ্যেই বন্যাকবলিত এলাকাসহ ১০ হাজার ২০০ হেক্টর জমিতে চারা রোপন সম্পন্ন হয়েছে। উপজেলার ভাঙ্গামোড় ও বড়ভিটা ইউনিয়নের নিচু এলাকায় কিছু জমিতে এখনো চারা রোপন কাজ চলছে। চলতি মৌসুমে দুইটি বন্যার পরেও উপজেলায় আমন চারার কোন সংকট নেই তাই আমন চারা রোপনে শতভাগ লক্ষ্য অর্জিত হবে। তাছাড়া সঠিক পরিচর্যা এবং আবহাওয়া অনুকূলে থাকলে অধিক ফলনের সম্ভাবনার কথাও জানান তিনি।

Manual5 Ad Code

আরকেআর/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!