রাজনগরে কৃষি পন্য অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

রাজনগরে কৃষি পন্য অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা

  • শনিবার, ১৩ জুন, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, রাজনগর ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অতিরিক্ত দামে কৃষি পন্য বিক্রি করার অভিযোগে ষীড হাউজকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার ১২ জুন বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায় রাজনগর সীড হাউস নামক দোকানে ৪ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম গোপনে জানতে পারেন উপজেলা সদরে রাজনগর সীড হাউস নামে একটি কৃষি পণ্য বিক্রির দোকানে অতিরিক্ত দামে আমন ধানের বীজ বিক্রি করছে। উপজেলা কৃষি কর্মকর্তা শুক্রবার বিকালে ওই দোকান থেকে বীজ ক্রয়কারী কৃষকের সাথে কথা বলে বিষয়িিট নিশ্চিত হন। কৃষকরা জানান, ব্রি ধান-৪৯ – বীজ ৩৫০ টাকা (১০ কেজি) ও বিআর-১১ বীজ ৪০০ টাকা (১০ কেজি) করে বিক্রি করছেন দোকানদার।

Manual4 Ad Code

বিষয়টিট রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পালকে জানালে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায়কে ঘটনাস্থলে পাঠান।

Manual5 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) ভূমি উর্মি রায় জানান, ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই বিক্রেতাকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!