কমলগঞ্জে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার (১১ নভেম্বর) দুপুরে আনন্দ র‍্যালী ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে পৌরসভা প্রঙ্গন থেকে শুরু হওয়া বিশাল আনন্দ র‍্যালি ও উন্নয়ন শোভাযাত্রা ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ বাজার চৌমুহনী চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান  অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আসিফ নেওয়াজ রনি, উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিরাহাত ইমতিয়াজ রিপুল, সাবেক সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতবৃৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!