কুলাউড়া পৌর মেয়রের উদ্যোগে তারুণ্যের উন্নয়ন অভিযাত্রা সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন

কুলাউড়া পৌর মেয়রের উদ্যোগে তারুণ্যের উন্নয়ন অভিযাত্রা সম্পন্ন

  • বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের উদ্যোগে ১৫ নভেম্বর বুধবার বিকেলে ‘তারুণ্যের উন্নয়ন অভিযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

বর্নাঢ্য এই অভিযাত্রা কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কুলাউড়া উপজেলার হাজারো তরুণ এই অভিযাত্রায় অংশ নেয়।

Manual3 Ad Code

অভিযাত্রায় অংশগ্রহণকারী তরুণদের হাতে ছিলো সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড। এই সমাবেশকে ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Manual7 Ad Code

বর্তমান পরিস্থিতিতে বিএনপি জামাতসহ সরকার বিরোধী চক্রান্তকারীদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানান আয়োজক পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

অভিযাত্রা শুরুর পূর্বে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতুত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে সেই ধারা অব্যাহত রাখতে দেশের তরুণ সমাজকে দায়িত্ব নিতে হবে। তারুণ্যের শক্তি দিয়ে সকল অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। তাছাড়া আজকের এই তরুণরাই ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।

 

গমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সম্পাদক গৌরা দে। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বদরুল হোসেন খান নানু, জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব প্রমুখ।

Manual4 Ad Code

তারুণ্যের উন্নয়ন অভিযাত্রায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!