সিলেট-২ আসনে মনোনয়ন পাওয়ায় ওসমানীনগরে জাতীয় পার্টির আনন্দ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

সিলেট-২ আসনে মনোনয়ন পাওয়ায় ওসমানীনগরে জাতীয় পার্টির আনন্দ মিছিল

  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

Manual3 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনধি :: সিলেট-২ আসনে সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া সিলেট-২ (ওসমানীনগর- বিশ্বনাথ) আসনে পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় সিলেটের ওসমানীনগরে আনন্দ মিছিল করেছে জাতীয় পার্টি। উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গত মঙ্গলবার রাতে উপজেলার গোয়লাবাজারের গয়নাঘাট থেকে আনন্দ মিছিল শুরু হয়ে সিলেট- ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর গোয়ালাবাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আরশাফ মিয়া সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছাদুজ্জামান জুবেরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন  উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মস্তফা মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক সাইস্তা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক জিলু মিয়া, সদস্য সচিব শরিফ উদ্দিন, গোয়ালাবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি চুনু মিয়া ।

Manual7 Ad Code

এ সময় উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সভায় বক্তারা সিলেট-২ আসনের উন্নয়নে ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে অবহেলিত মানুষের পক্ষে কথা বলার জন্য ওসমানীনগর-বিশ্বনাথের সর্বস্থরের জনসাধারণের প্রতি আহবান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!