কুলাউড়া ইউএনওর বাসায় নিরাপত্তা জোরদার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

কুলাউড়া ইউএনওর বাসায় নিরাপত্তা জোরদার

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর নিরাপত্তার জন্য তাঁর সরকারী বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার রাত থেকে ৪ জন সশস্ত্র আনসার সদস্য বাসার মূল গেইটের সম্মুখে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশে এবং সিলেট রেঞ্জ পরিচালক এর তত্ত্বাবধানে মৌলভীবাজারের জেলা কমান্ডার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ৪ জন সশস্ত্র আনসার সদস্যকে অঙ্গীভূত করে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে নিয়োজিত করেছেন।

Manual5 Ad Code

আনসার মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত থেকেই আমার বাসভবনের সামনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!