নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক —শফিক চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক —শফিক চৌধুরী

  • শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়ন প্রতীক।

নৌকায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তণ হয়। নৌকায় ভোট দেয়ায় জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সততার মাধ্যমে বাংলাদেশকে রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি করিয়েছেন।

Manual2 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দিলে দেশ ও জাতির আরো উন্নয়ন সাধিত হবে।

Manual7 Ad Code

তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওসমানীনগরের তাজপুরে তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জহুর শুকুরের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চয়ন পালের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আব্দাল মিয়া, আলাউর রাহমান আলা, যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, লুৎফুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মস্তান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মনজুর আহমদ, সদস্য শানুর মিয়া, খলকু মিয়া, কয়েছ
আহমেদ সানুর, আফরোজ মেম্বার।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আজির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, মৎসজীবী লীগের সভাপতি আজির উদ্দিন, কৃষক লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুবলীগের সহ-সভাপতি আরিজ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছফু আহমদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের আমিন, যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, আবির আহমেদ, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাম্মাদ আহমদ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!