কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করোনা আক্রান্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করোনা আক্রান্ত

  • রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

তিনি রোববার ০৬ সেপ্টেম্বর বিকেলে মুঠোফোনে জানান, শনিবার (০৫ সেপ্টেম্বর) রাতে তাঁর করোনা শনাক্তের রিপোর্ট এসেছে। করোনা পজিটিভ হলেও উনার শরীরে করোনার কোনো উপসর্গ নেই এবং তিনি সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন।

Manual5 Ad Code

বর্তমানে তিনি কুলাউড়া সার্কেল অফিসের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ও সকলকে সচেতন থাকার আহবান জানান। করোনাভাইরাস সংকটকালে কুলাউড়া সার্কেলের সকল পুলিশ সদস্যদের নিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকির মাঝে মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন।

কুলাউড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (০৫ সেপ্টেম্বর) রাতে পাওয়া পজিটিভ ২ জনের মধ্যে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ অপরজন কুলাউড়া পিআইও অফিসের ১ কর্মকর্তাও রয়েছেন।

Manual1 Ad Code

এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা মোট ২৪১ জনে দাঁড়ালো। তার মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews