জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আত্রাই থানা পুলিশের বিশেষ মহড়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আত্রাই থানা পুলিশের বিশেষ মহড়া

  • মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ টহল অনুষ্ঠিত হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাসের নেতৃত্বে আত্রাই থানা পুলিশ ও বিজিবি এ টহলে অংশ নেয়। নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে, নির্বাচন নিয়ে সাধারণ মানুষদের ভয়ের কোন কারণ নেই, ভোটের দিনে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে, যে কোন ধরণের সহিংসতাকে কঠোর ভাবে দমন করতে, মাদকের বিস্তারকে প্রতিরোধ করতে, সকল শ্রেণির অপরাধীদের দৌরাত্ম বন্ধ করাসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় সজাগ আছে এই বার্তাটি পুরো উপজেলাবাসীর মাঝে নতুন করে পৌছে দিতেই এমন বিশেষ টহল অনুষ্ঠিত হয়েছে বলে জানান থানার ওসি মো. জহুরুল ইসলাম।

Manual8 Ad Code

জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় মঙ্গলবার সকালে আত্রাই থানা পুলিশ প্রশাসনের আয়োজনে ও থানার ওসির সার্বিক তত্তাবধানে এই বিশেষ টহল অনুষ্ঠিত হয়। টহলটি উপজেলার থানা থেকে শুরু হয়ে উপজেলার বিশেষ বিশেষ স্থান প্রদক্ষিণ শেষে থানায় এসে শেষ হয়।

থানার ওসি জহুরুল ইসলাম আরো জানান, মাদককে না করতে এর সঙ্গে জড়িতদের সব সময় আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও উপজেলায় যেন কেউ চাঁদাবাজি ও দখলবাজী করতে না পারে, নির্বাচনকে কেন্দ্র করে কোন মানুষ যেন হয়রানীর শিকার না হয়, সেবাগ্রহিতা কেউ যেন থানায় সেবা নিতে এসে বিড়ম্বনার শিকার না হয় ইত্যাদি বিষয়গুলোর প্রতি আত্রাই থানার সকল পুলিশ সজাগ রয়েছে। এছাড়াও উপজেলার শান্তি ও সার্বিক পরিস্থিতি বজায় রাখার স্বার্থে গোপনে পুলিশকে সকল ধরণের যথার্থ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলাবাসীর প্রতি আমার বিশেষ
অনুরোধ করছি।

Manual2 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস বলেন, প্রার্থী ও সমর্থকগণ যাতে আচরনবিধি লঙ্ঘন না করেন এবং সকল প্রার্থী যেনো সমান সুযোগ পান তা নিশ্চিত করনের লক্ষ্যে মোবাইল কোর্ট ও টহল চলমান আছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!