কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বহিষ্কার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

 কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বহিষ্কার 

  • বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদাল হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (০৩ জানুয়ারি) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন  সম্প্রতি মৌলভীবাজার -৪ আসনের নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠে। ফলে দলের শৃঙ্খলা বিরোধী অভিযোগের ভিত্তিতে কেন্দ্র থেকে আবদাল হোসেনকে দলীয় সকল পর্যায়ের সাংগঠনিক পদপদবীসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।
এ বিষয়ে আবদাল হোসেন বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই বা আমি কোন চিঠি পাইনি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!