প্রধানমন্ত্রী বিদেশীদের রক্তচক্ষু ভয় করেন না : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

প্রধানমন্ত্রী বিদেশীদের রক্তচক্ষু ভয় করেন না : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

  • মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বিদেশীদের রক্তচক্ষু ভয় করেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষে প্রতি আস্থাশীল, জনগণেরও আস্থা আছে শেখ হাসিনার ওপর। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী আমাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মূল্যায়িত করেছেন। আপনাদের মান সম্মান রক্ষা করে যেন চলতে পারি সেই দোয়া করনেন।

Manual3 Ad Code

মঙ্গলবার বিকেলে সিলেটের ওসমানীনগরের তাজপুরে প্রবাসীদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ধরণের ষড়যন্ত্র হয়েছিল। অগ্নি সন্ত্রাসী বিএনপি জামায়াত অনেক ধরণের ষড়যন্ত্র করেছে। তারা আবার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমরা প্রমাণ করে দিয়েছি বিগত ৭ তারিখের নির্বাচনে। আপনারা উন্নয়নেরপক্ষে রায় দিয়েছেন তাই অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়ন হবে। উন্নয়নের অভাব হবে না। তবে আমাদের কারো ব্যক্তিগত উন্নয়ন হবে না। কোন নেতাকর্মীর ব্যক্তিগত উন্নয়ন হবে না এবং আমারও কোন উন্নয়ন করবো না। আমি আঙ্গুল ফোলে কলাগাছ হতে চাই না। এমন কোন কাজ করবো না যেকাজ করলে আপনাদের মুখ ছোট হবে। বিদেশ থেকে বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান তিনি।

যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. আনহার মিয়ার সভাপতিত্বে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

Manual3 Ad Code

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নেতা আব্বাছ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির আহম শাহিন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা রবিন পাল, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পীর মজনু মিয়া, শাহেদ আহমদ মূছা, মতচ্ছির আলী, আখলাকুর রহমান, ওলি উল্যা বদরুল, ওসমানীনগর উপজেলাপ্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, যুক্তরাজ্য প্রবাসী মজনু মিয়া, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, প্রবাসী এডুকেশন ট্রাস্টেও সাবেক সাধারণ সম্পাদক সাদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মখলিছ মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সুরমান আলী, যুক্তরাজ্য শ্রমিক লীগের সাংগঠনিক সাজান আলী, যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আবুল কালাম। অনুষ্ঠানে প্রবাসীরা দেশে সব ধরণের হয়রানি, বিমান ভাড়া কমানো, বিদেশে থেকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়ার সহজিকরণ করার দাবি জানান।

Manual8 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান, ওসমানীগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজিব দাশ পূরকায়স্থ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews