রাজনগরে চোরাই গরু উদ্ধার মাংসসহ ২ গরু চোর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে চোরাই গরু উদ্ধার মাংসসহ ২ গরু চোর আটক

  • বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গরু চোরচক্র চোরাইকৃত গরু জবাই করে বাজারে মাংস বিক্রি করে থাকে। ০৬ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে আটক ২ গরু চোর পুলিশের কাছে চোরাইকৃত গরু বিক্রির কৌশল স্বীকার করে পুলিশের কাছে।

থানা পুলিশ অভিযানকালে একটি চোরাই গরু, চোরাই গরুর ৫২ কেজি মাংস এবং গরু কাটার ০৫টি চাপাতি, ০২টি ছুরি, চোরাই কাজে ব্যবহৃত সিএনজি, ফ্রিজ উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার করে।

Manual8 Ad Code

আটককৃতরা হলো- উপজেলার পশ্চিম খাস পূর্ব মির্জাপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে অজুদ মিয়া (৩২), একই এলাকার মউসুদ মিয়ার ছেলে কবির আহমদ (৫৪)। তাদের দেয়া তথ্যমতে গরুসহ মালামাল উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, আটককৃত আসামীসহ আরও ৩-৪ জন চোরের একটি গ্রুপ এলাকায় বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে সেই চোরাই গরু জবাই করে বিভিন্ন বাজারে বিক্রি করে থাকে। আটক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রাজনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীদ্বয়কে বুধবার আদালতে সোপর্দ করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!