কুলাউড়ায় লিল মিয়া হত্যাকান্ডের ক্লু উদঘাটন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

কুলাউড়ায় লিল মিয়া হত্যাকান্ডের ক্লু উদঘাটন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে সিএনজি অটোরিকশা চালক লিল মিয়াকে নৃশংসভাবে গলাকেটে হত্যাকান্ডের প্রতিবাদে ০৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া সকাল ১১ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্রাহ্মণবাজার বরমচাল ও ভাটেরা সড়কে সাড়ে ৪ ঘন্টা সকল প্রকার যানচলাচল বন্ধ ছিলো।

Manual6 Ad Code

ঋাটেরা স্টেশন বাজারে সিএনজি মালিক ও চালক সমিতির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম সিদ্দিকী ও হৃদয় আহমদ সদরের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, আমেরিকা প্রবাসী মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, নিহত লিল মিয়ার ভাই আইয়ুব আলী, ভাটেরা বাজার বনিক সমিতির সভাপতি আকমল হোসেন, আব্দুস সালাম, শ্রমিক ইউনিয়ন সভাপতি জুয়েল আহমদ, সেক্রেটারি জাকির হোসেন সিদ্দিকী, শিক্ষক হাবিবুর রহমান মজুমদার, তোফায়েল আহমদ চৌধুরী স্বপন, এসএম জাকির হোসেন, শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, ইসমাইল হাসান শাকিল, কাজী সামাদ আজাদ, আব্দুল মজিদ মেম্বার ও মো. মামুন মিয়া প্রমুখ।

Manual6 Ad Code

সভায় বক্তারা বলেন, লিল মিয়া হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি গ্রুপ কাজ করছে। ঘটনার সাথে জড়িতদের খোঁেজ বের কওে হত্যাকান্ডের ক্লু উদঘাটন করতে হবে। তাছাড়া ঘটনার সাথে জড়িতদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। নয়তো ভাটেরার শান্তিপ্রিয় মানুষ কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হরে। মানববন্ধন শেষে এক বিরাট প্রতিবাদ মিছিল ভাটেরা বাজার প্রদক্ষিণ করে।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ভাটেরা ও মাইজগাঁও রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে গলাকাটা অবস্থায় লিল মিয়ার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!