রাজনগরে প্যারাগন গ্রুপের ৮ লাখ টাকা ছিনতাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

রাজনগরে প্যারাগন গ্রুপের ৮ লাখ টাকা ছিনতাই

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
প্রতীকি ছবি

Manual6 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজিনগর চা বাগানে প্যারাগন পোল্ট্রি গ্রুপের ৮ লাখ টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। পোল্ট্রি গ্রুপের একাউন্টেন্ট সুমন চন্দ্র দাসের মোটরসাইকেলের গতিরোধ করে ওই টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। রাজনগর থানার পুলিশ ও সদর সার্কেলের এএসপি জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

Manual4 Ad Code

পুলিশ ও হাজিনগর চা বাগানের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার ০৯ সেপ্টেম্বর দুপুরের পর হাজিনগর চা বাগানে স্থাপিত প্যারাগন পোল্ট্রি গ্রুপের একাউন্টেন্ট সুমন চন্দ্র দাস গ্রুপের শ্রমিকদের বেতনের টাকা বিলি করছিলেন। দু-একটি ফার্মে বেতন বিলি শেষে অন্যগুলোতে বিলি করার জন্য তার অপর সঙ্গীকে নিয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায় বাগানের ৮ নম্বর ওঠেনি এলাকায় গেলে দু’জন দুর্বৃত্ত তপন চন্দ্র দাসকে আঘাত করে। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা ব্যাগে রাখা টাকা নিয়ে বাগানের জঙ্গলের দিকে চলে যায়।

বিষয়টি মৌখিকভাবে রাজনগর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সদর সার্কেলের এএসপি জিয়াউর রহমান, রাজনগর থানার এসআই বিনয় চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শণ করেন।

হাজিনগর চা বাগানের ব্যবস্থাপক আব্দুস শহীদ জানান, বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। পুলিশ খোঁজখবর নিচ্ছে। পরে আমরা লিখিত দেবো।

Manual6 Ad Code

উপ-পরিদর্শক বিনয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি বাগান কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমরা তদন্ত করছি।

Manual2 Ad Code

রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাগান কর্তৃপক্ষ লিখিত কোন অভিযোগ দেয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ দেয়া হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।#

Manual1 Ad Code

জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!