কমলগঞ্জে পঙ্গু প্রেমী রানী করকে হুইল চেয়ার দিলেন ইউপি চেয়ারম্যান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও

কমলগঞ্জে পঙ্গু প্রেমী রানী করকে হুইল চেয়ার দিলেন ইউপি চেয়ারম্যান

  • বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: দীর্ঘদিন প্যারালাইসিস হয়ে বিছানায় থাকার পর অবশেষে গরিব-অসহায় প্রেমী রানী করকে নতুন একটি হুইল চেয়ার দিয়ে স্বপ্ন পূরণ করল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার। প্যারালাইসিস প্রেমী রানী কর এর বাড়ি উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মির্জানগর গ্রামে। বুধবার সকাল ১১টায় হুইল চেয়ারটি পেয়ে খুশিতে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্যারালাইসিস হয়ে বিছানায় থাকা প্রেমী রানী কর ও তার পরিবার।

Manual4 Ad Code

স্থানীয় সুত্র জানায়, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে প্রেমী রানী কর (৭৫) অচল। দীর্ঘদিন সেই রোগের কারণে বিছানায় পড়ে আছেন তিনি। গরিব, অসহায় পরিবার হুইল চেয়ার কেনার সামর্থ্য না থাকায় বিছানায় সারাদিন কাটে প্রেমী রানী কর এর। বিছানায় থাকতে থাকতে শরীরের বিভিন্ন অংশে পছন ধরার উপক্রম হয়ে আসছে। বিভিন্ন জায়গাতে ধরনা দিলেও তার ভাগ্যে জোটেনি হুইল চেয়ার। বিষয়টি জানতে পেরে মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নিজ অর্থে একটি হুইল চেয়ার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রেমী রানী কর দিকে। এতে তার পরিবারের দুঃখের কিছুটা হলেও অবসান হলো।

প্রেমী রানী কর বলেন, ‘কোনো রকমেই খেয়ে না খেয়ে বেঁচে আছি। তার ওপর ঔষধপত্র কিনতে হয়। দীর্ঘদিন ধরে আমি অচল। আমি হাঁটাচলা করতে পারি না। হুইল চেয়ার কেনারও সামর্থ্য নেই। মানুষের দ্বারে দ্বারে ঘুরেও আমার ভাগ্যে জোটেনি। আমাদের চেয়ারম্যান আমার জন্য নতুন একটি হুইল চেয়ার নিয়ে আসায় আমি খুবই খুশি হয়েছি। চেয়ারম্যানের জন্য অনেক আর্শীবাদ রইল। এই গরিব অসহায় মানুষটাকে সহযোগিতা করায় ভগবান যেন নাহিদ আহমেদ তরফদারকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন ভগবান কাছে আমার এটাই চাওয়া।’

Manual8 Ad Code

মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, ‘আমি যখন জানতে পারি প্রেমী রানী কর একটি হুইল চেয়ারের জন্য বহুদিন ধরে ঘুরছেন। কিন্তু কেউ তাকে হুইল চেয়ার দেয়নি। প্যারালাইসিসের কারণে দুই পা অচল। হাঁটতে পারেন না। সব সময় বিছানায় শুয়ে থাকেন। এই খবর পেয়ে নিজ অর্থে নতুন একটি হুইল চেয়ার ক্রয় করে তার বাড়িতে নিয়ে হাজির হই। হুইল চেয়ারটি পেয়ে প্রেমী রানী করও মহাখুশি হয়েছেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!