ঢাকার বেইলি রোডে অগ্নিকান্ডে মারা গেছেন কুলাউড়ার আ’লীগ নেতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ঢাকার বেইলি রোডে অগ্নিকান্ডে মারা গেছেন কুলাউড়ার আ’লীগ নেতা

  • শুক্রবার, ১ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া::

ঢাকার বেইলি রোডের অগ্নিকান্ডে মারা গেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম (৬০)। তিনি উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। বেইলি রোডের অগ্নিকান্ডের সময় তিনি কাচ্চিভাই হোটেলে অবস্থান করছিলেন।

একমাত্র কন্যা সন্তানের জনক অ্যাডভোকেট আতাউর রহমান শামীম ঢাকার সেগুন বাগিচায় বসবাস করতেন। স্ত্রীসহ পরিবারের সকল সদস্যরা আমেরিকার নিউইয়র্ক শহরে বসবাস করেন।

তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ছিলেন। ১৯৯৮ সালে আমেরিকা থেকে দেশে ফিরে আসেন তিনি। যুক্ত হন দেশের রাজনীতিতে। নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করেন ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে।

Manual5 Ad Code

রাজনীতিক হলেও সাংবাদিকতা জগতের মানুষ ছিলেন অ্যাডভোকেট আতাউর রহমান শামীম। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক গণবাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। ঢাকা থেকে পত্রিকাটি প্রকাশ করতে নিবন্ধনও করেছিলেন।

Manual8 Ad Code

নিউইয়র্ক থেকে অ্যাডভোকেট আতাউর রহমান শামীমের ভাগনা মঈনুর রহমান সুয়েব জানান, যেহেতু দেশে কেউ নেই। তাই পরিবারের নিকটাত্মীয়দের সহযোগিতায় বিকেল সাড়ে ৫টায় কুলাউড়া ফুটবল খেলার মাঠে প্রথম জানাযা ও বাদ মাগরিব নিজবাড়ি শ্রীপুরগ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। তার সাথে থাকা আইডি কার্ড দেখে লাশ শনাক্ত করা হয়।

Manual5 Ad Code

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আতাউর রহমান শামীমের মৃত্যুতে দলের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!