রাজনগর থেকে ট্রাক বোঝাই ৩৮০ বস্তা ভারতীয় চিনি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগর থেকে ট্রাক বোঝাই ৩৮০ বস্তা ভারতীয় চিনি আটক

  • সোমবার, ৪ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার জনৈক শেখ মুজিবুর রহমান মুদি দোকানের সামনে থেকে ০৩ মার্চ রোববার রাতে ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তা ভারতীয় চিনি আটক করেছে গোয়েন্দা সংস্থা। এসময় সোহাগ মিয়া (২৪) ও সাগর সর্দার (২০) নামে দু’জনকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই তোফাজ্জল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তায় মোট ১৯,০০০/- (উনিশ হাজার) কেজি চিনি জব্দ করা হয়, প্রতি কেজি চিনির বাজার মূল্য ১৪০/- টাকা ধরলে যার সর্বমোট মূল্য প্রায় ২৬,৬০,০০০/- (ছাব্বিশ লক্ষ ষাট হাজার) টাকা। চিনি পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকা থেকে এনেছে বলে তারা জানিয়েছে।

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত দু’জন এবং পলাতক দু’জনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!