সিলেট-তামাবিল সড়কে দুই মোটসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

সিলেট-তামাবিল সড়কে দুই মোটসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু

  • বুধবার, ৬ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

সিলেট প্রতিনিধি :: সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় দুই মোটসাইকেলের আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম।

Manual5 Ad Code

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯), মোকামবাড়ি গ্রামের মো. আলা উদ্দিনের ছেলে সৈয়দ শিহাব আহমদ (২২) ও একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে সৈয়দ পাবেল আহমদ (২০)।

Manual6 Ad Code

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, নলজুরীগামী একটি পিকআপ বেপরোয়া গতিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে একে একে দুটি বাইককে সজোরে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে ফেলে। এতে দুটি বাইকে থাকা ছয় তরুণ আহত হন।

তিনি আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। আর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল রেজা ও সৈয়দ পাবেল মারা যান।

Manual3 Ad Code

এ ঘটনায় বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন ।

Manual6 Ad Code

দুর্ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!