বড় ভাইয়ের সম্পত্তিতে ছোট ভাই থাবা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড় ভাইয়ের সম্পত্তিতে ছোট ভাই থাবা!

  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
প্রতীকি ছবি

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরে বড় ভাইয়ের ফ্লাট দখলের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বড় ভাই মীর দেলোয়র হোসেন বাদী হয়ে ডিএমপি’র সূত্রাপুর থাকায় একটি লিখিত (জিডি নং ৬৪৫, তারিখ ১৩-০৭-২০২০) অভিযোগ দায়ের করেছেন।

Manual2 Ad Code

মীর দেলোয়ার হোসেনের দায়ের করা অভিযোগ ও সরেজিমেন জানা যায়, সূত্রাপুরে ৩/১৩, প্রতাপ দাব লেনে বাড়িটি মীর দেলোয়ার হোসেনদের পৈত্রিক সম্পত্তি। বাবা-মা মারা যাওয়ার পরে উক্ত বাড়ীর কিছু অংশ সকল ভাই-বোন ও তাদের ওয়ারিশগণ এজমালীতে ভোগ দখল করছেন এবং বাড়ির কিছু অংশ দেলোয়রা ও তার তৃতীয় ভাই সৈয়দ মঞ্জুর হোসেন অন্যান্য ওয়ারিশদও নিকট হইতে একক ও যৌথভাবে ক্রয় করেন। এরমধ্যে ২০০৬ ইং সালে সৈয়দ মঞ্জুর হোসেনের কাছে তাদের ছোট ভাই সৈয়দ শাহ নেওয়াজ হোসেন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৩/১৩ প্রতাপ দাস লেনের জমির অংশের মালিকানা বিক্রয় করে। যাহার নতুন হোল্ডিং নং ৩/১৩ প্রতাপ দাস লেন। পরে ২০১৬ ইং সালে দেলোয়ার ও মঞ্জুর হোসেন নিকট তাদের দ্বিতীয় ভাই সৈয়দ বেলায়েত হোসেন এবং এক বোনের ওয়ারিশগণ তাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৩/১৩ প্রতাপ দাস লেনের জমির অংশের মালিকানা বিক্রয় করেন। যাহার নতুন হোল্ডিং নং ৩/১৩/বি প্রতাপ দাস লেন। ফলে সৈয়দ শাহ নেওয়াজ হোসেন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির অংশ বিক্রয় করার কারণে তাদের আর কোনো কোনো মালিকানা নেই। এদিকে দোলোয়ার ও মঞ্জুর ৩/১৩/এ ও ৩/১৩/বি হোল্ডিংয়ের আলাদা নামজারী করে ভূমি অফিসে ও সিটি কর্পোরেশনে খাজনাদি পরিশোধ করে ভোগ দখল করছেন। অপরদিকে সৈয়দ শাহ নেওয়াজ হোসেনের কোনো মালিকানাই বিদ্যমান নেই এবং ভবিষ্যতেও তাহার কোনো ওয়ারিশ মালিকানা দাবী করতে পারবে না বা করিলেও তাহা সর্বাদালতে অগ্রাহ্য ও বাতিল হবে মর্মে গত ২০১৭ সালে একটি ‘না-দাবীনামা দলিল’ সম্পাদন করে দেন।

Manual2 Ad Code

এদিকে শাহ নেওয়াজ কাউকে কিছু না জানিয়ে চলতি বছরের ৫ জুলাই দুপুর দেড়টার দিকে তার স্ত্রী নার্গিষ আক্তার ও ছেলে সৈয়দ ইকার হোসেনসহ বহিরাগত সন্ত্রাসী মহিলা ও পুরুষসহ ৭/৮জন উক্ত হোল্ডিংস্থ ভবনের ৩য় তলায় ফ্লাটটিতে ভাড়াটিয়া থাকাবস্থায় ঐ সময় ভাড়াটিয়াদের অনুপস্থিতিতে মূল দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে দখলে করে নেন এবং ভবনটির অন্য একটি ফ্লাট নিজের বলে দাবি করছেন। দেলোয়ার হোসেন তাকে বাঁধা দিলে উল্টো হুমকি দেয়া হয়। অন্যদিকে সৈয়দ মঞ্জুর হোসেন বর্তমানে স্বপরিবারে আমেরিকায় বসবাস করছেন। ঘটনা শুনার পর বৈশি^ক মহামারী করোনার কারনে আমেরিকা থেকে দেশে আসতে পারছেন না। এমতাবস্থায় শাহ নেওয়াজ বাসার অন্য ভাড়াটিয়াদের সরিয়ে পুরো বাসাটি দখলে নিয়ে নিতে পারে বলে আশংকা করছেন মীর দোলোয়র হোসেন ও মঞ্জুর হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!