কমলগঞ্জে ভোক্তা-অধিকারের তদারকি অভিযান ও জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কমলগঞ্জে ভোক্তা-অধিকারের তদারকি অভিযান ও জরিমানা

  • শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রাপ্তির নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো: শফিকুল ইসলামের নেতৃত্বে ও শমসেরনগর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় তদারকি অভিযান ও জরিমানা পরিচালনা করা হয়। বৃহস্পতিবার উপজেলার শমশেরনগর বাজার ও পতনউষার শহীদনগর বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, ফল ও সবজির ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সুত্রে জানা যায়, তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, প্যাকটজাত খাদ্য পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য উল্লেখ না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পতনউষার শহীদনগর বাজারে অবস্থিত দেওয়ান ট্রেডার্সকে ৪ হাজার টাকা, শমশেরনগর বাজারে অবস্থিত শাহপরাণ ফল ভান্ডারকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স মদিনা ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Manual4 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!