আত্রাইয়ে অধিকাংশ নষ্ট গ্রামীণ সড়কের স্ট্রীট সোলার লাইট : ঘটেই চলেছে অপরাধমূলক কর্মকান্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও

আত্রাইয়ে অধিকাংশ নষ্ট গ্রামীণ সড়কের স্ট্রীট সোলার লাইট : ঘটেই চলেছে অপরাধমূলক কর্মকান্ড

  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে দেখভালের অভাবে কাক্ষিত সুফল মিলছে না উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানের সড়কের পাশে স্থাপন করা সৌর বিদ্যুৎ প্রকল্পে। বছরের পর বছর ধরে উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ও জনগুরুত্বপূর্ণ স্থানের সোলার স্ট্রীট লাইটগুলো নষ্ট হয়ে পড়ে আছে। লাখ লাখ  টাকার সৌর সড়কবাতির প্রায় ৪০ শতাংশই নষ্ট হয়ে গেছে। সড়কের বাতিগুলো নষ্ট হওয়ার কারণে রাতের অন্ধকারেই চলাচল করতে হচ্ছে গ্রামীণ জনপদের হাজার হাজার মানুষদের। রাতের আধাঁরে ঘটছে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড।

অপরদিকে নষ্ট হওয়া গ্রামীণ সড়কের শত শত সোলার স্ট্রীট লাইটগুলো পুনরায় মেরামত করার কোন বিকল্প ব্যবস্থা আছে কি না এমটি প্রশ্ন উপজেলার সচেতন মহলের।

Manual3 Ad Code

সন্ধ্যা নামার সাথে সাথে উপজেলার জনগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোর অনেক স্থানে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। ফলে সন্ধ্যার পর থেকে এই সড়কের বিভিন্ন স্থানে বসে মাদক সেবীদের আখড়া আবার কোথাও ওঁৎ পেতে বসে থাকে চোরের দল। প্রায় শোনা যায় উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেই চলেছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষদের অন্ধকারের মধ্যে চলাচল করতে হচ্ছে।

সরেজমিনে উপজেলার রসুলপুর ,ভবানীপুর ও শাহাগোলা এলাকার অধিকাংশ গ্রামীণ সড়কে স্থাপন করা সোলার স্ট্রীট লাইটগুলোর একই দশা।  আত্রাই উপজেলার ৮ টি ইউনিয়ন এসব সোলার লাইটগুলোর দেখভালের দায়িত্ব কার এমন প্রশ্ন এখন স্থানীয় সাধারণ মানুষের! উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার

অফিস সুত্রে  জানা যায়, দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাটামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় ২০১৭-১৮ অর্থ বছর থেকে পরবর্তী

Manual6 Ad Code

কয়েকটি অর্থ বছরে একটি প্রতিষ্ঠান এই উপজেলায়  স্ট্রিট সোলার ও হোম সোলার স্থাপন করেন।

এ ব্যাপারে উপজেলার ভবানীপুর গ্রামের ভ্যানচালক এনামুল বলেন আগে রাস্তার লাইটগুলো জ্বলতো তাই রাতের বেলাতেও যাত্রী নিয়ে চলাচল করা যেতো কিন্তু দীর্ঘদিন লাইটগুলো নষ্ট হওয়ার কারণে উপজেলার কিছু
কিছু সড়কে রাতের আঁধারে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত যদি এই লাইটগুলো নতুন করে মেরামত করা না হয় তাহলে লাইটের পাইপগুলোও আর ক’দিনের মধ্যে উধাও হয়ে যাবে।

Manual6 Ad Code

শাহাগোলা গ্রামের বাসিন্দা আজাদ সরদার বলেন বছরের পর বছর নষ্ট হওয়া সড়ক বাতিগুলো মেরামত না করায় উপজেলার সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামীণ জনপদের লাখ লাখ বাসিন্দারা। এছাড়া প্রায়ই রাতের আধাঁরে আমরা চুরি চক্রের কবলে পড়ছি। ইতিমধ্যে উপজেলার প্রায় অর্ধশত স্থানে ব্যাটারি চালিত ভ্যান, গরু এমনকি অনেকের ব্যাবসা প্রতিষ্ঠান ও বাড়ি চুরি হওয়ার নজিরও সৃষ্টি হয়েছে। তাই দ্রুত জনগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটির বাতিগুলো মেরামত করে আলো জ্বালানোর পদক্ষেপ গ্রহণ করতে সরকারের সুদৃষ্টি কামনা করছি।

Manual8 Ad Code

এ বিষয়ে শাহাগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, তার ইউনিয়নে সোলার প্যানেলে গুরুত্বপূর্ণ ল্যাম্প পোস্টগুলো অধিকাংশ নষ্ট হয়ে আছে। যার ফলে রাতের বেলা বিশেষ করে গাড়ি চালক ও পথচারিদের চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। তিনি আরো বলেন, গত এক মাসের মধ্যে আমার এ ইউনিয়নে প্রায় দশটি স্পটে চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ^াস মুঠোফোনে বলেন, উপজেলার কোন কোন স্থানের স্ট্ধসঢ়;্রীট সোলার লাইটগুলো নষ্ট অবস্থায় আছে তা নির্ধারণ করে পুনরায় তা কোন প্রজেক্টর মাধ্যমে মেরামত করা হবে এমটিই জানান তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!