আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন কিছু কর্মসূচির গ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসাবে দিবসের শুরুতে ২৬ মার্চ মঙ্গলবার সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনি শেষে উপজেলা প্রশাসন ও পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা কমান্ড,আত্রাই থানা, ফায়ার সার্ভিস, হাসপাতাল, পল্লী বিদ্যুৎ, আ’লীগ পরিবার, বনিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, সরকারের বিভিন্ন দপ্তর একে একে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।

সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং শহীদদের শ্রদ্ধা জানিয়ে কুচকাওয়াজে ছালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক , উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, ওসি জহুরুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস,ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও শেখ হাফিজুল, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, বীর মুক্তিযোদ্ধা বুলু, আফিল উদ্দিন, সরকারের বিভিন্ন দফতরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজে পুলিশ, আনছার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী,স্কাউটস, রোভার স্কাউটস ও গালর্স গাইড অংশগ্রহন করে।

Manual4 Ad Code

বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ইউএনও সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সাংসদ অ্যাড. ওমর ফারুক সুমন, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমানসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!