শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয় : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয় : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

  • রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যে মুক্তিযোদ্ধারা জীবনকে তোয়াক্কা না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের প্রতি আমাদের ঋণ শ্রদ্ধা ও ভালোবাসার শেষ নেই। খন্ধকার মোস্তাক, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমলে মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে ভয় পেতেন। একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয়। মুক্তিযোদ্ধারা স্বাধীন ভাবে চলাফেরা করতে পারেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই এই ধারা অব্যাহত রাখতে হলে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। গতকাল শনিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির নিজেস্ব ত্রাণ তহবিল থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ, ওসি রাশেদুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নেফা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা, গোলাম রব্বানী চৌধুরী সুমন, অরুনোদয় পাল ঝলক, বীর মুক্তিযোদ্ধা হিরন খান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য জুবায়ের আহমদ শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাজুল ইসলাম মুহিত ও গীতা পাঠ করেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য নিরঞ্জন কুৃমার ধর।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!