জুড়ীতে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন

  • শুক্রবার, ৩ মে, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, জুড়ী:

Manual4 Ad Code

জুড়ীতে পূর্নাঙ্গ স্থলবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে সীমান্ত এলাকা পরিদর্শন করেছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের একটি প্রতিনিধি দল। দীর্ঘদিন ধরে এলাকাবাসি এখানে পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপনের দাবি জানিয়ে আসছেন। আর এই দাবির প্রেক্ষিতে স্থলবন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব (প্রশাসন) ডিএম আতিকুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (০২ মে) সরকারের উচ্চ পর্যয়ের একটি প্রতিনিধি দল উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী চেক পোস্ট ও লাটিঠিলা সীমান্ত পরিদর্শন করেন।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, স্থল বন্দর অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাঞ্চন চক্রবর্তী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বিজিবির ফুলতলা ক্যাম্প কমান্ডার মোজাম্মেল হোসেন, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, স্বপন ভট্রাচার্য, রাজস্ব কর্মকর্তা মহিদুর রহমান প্রমুখ।

Manual6 Ad Code

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সাবেক ছাত্রলীগ নেতা এসএম জাকির হোসাইন উপজেলার ফুলতলার বটুলী চেক পোস্ট এলাকায় পূর্ণাঙ্গ স্থলবন্দর চালু এবং লাটিঠিলা সীমান্ত দিয়ে নতুন স্থলবন্দর স্থাপনের জন্য আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রনালয়ের পক্ষ থেকে পাঠানো এ টিমে অন্যান্যদের মধ্যে ছিলেন স্থলবন্দর অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো আমিনুল ইসলাম, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব আনিসুর রহমান।

Manual5 Ad Code

স্থানীয় ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই এলাকায় স্থলবন্দর স্থাপন। এই চেকপোস্ট দিয়ে বর্তমানে ভারতের মানুষ বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে পারলেও বাংলাদেশের মানুষ বৈধভাবে ভারতে যাতায়াত করতে পারেন না।এই এলাকা দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি করা হয়ে থাকে।যদি স্থলবন্দর স্থাপন হয় তাহলে এলাকার মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। স্থানীয় ব্যবসায়ী নাজমুল আলম লিজন বলেন, ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য এই এলাকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। স্থলবন্দর স্থাপন হলে এলাকার উন্নয়নের পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে এবং ডলার বিনিময়ের মাধ্যমে ডলারের সংকট কাটবে। এরপর বিকালে উপজেলা সভাকক্ষে স্থানীয় জনসাধারণের মতামতের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, রুয়েল উদ্দিন, আব্দুল কাইয়ূম, আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন, কামিনীগন্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী কামাল হোসেন, সাধারন সম্পাদক নুরুল আম্বিয়া, ভবানীগন্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম এ মুহিন, জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, দূর্নীতি দমন প্রতিরোধ কমিটি জুড়ী শাখার সভাপতি তাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, সমকাল প্রতিনিধি মো. বেলাল হোসাইন প্রমুখ।

স্থানীয়দের ভাষ্যমতে, ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত এ সীমান্তের চেক পোস্ট দিয়ে ভারতের সাথে বাংলাদেশের ব্যাপক আকারে আমদানি রপ্তানি হতো।মানুষের যাতায়াতেরও ব্যবস্থা ছিল। এলাকার মানুষের ব্যবসা বাণিজ্যের অনেক সুযোগ সুবিধা ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews