কুলাউড়া সদর ইউনিয়নে আর্সেনিক ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক “দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ” – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়া সদর ইউনিয়নে আর্সেনিক ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক “দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ”

  • বুধবার, ১৫ মে, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :::  “আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ” প্রকল্পের আওতায় কুলাউড়া ইউনিয়ন এলাকার সিবিও লিডারদের ওয়াশ, আর্সেনিক ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শাহ সুন্দর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১৫ মে বুধবার অনুষ্টিত হয়।

ইউনিয়ন ওয়াশ মটিভেটর মিনহাজ- উল মেহেদী ও জেবু বেগমের সঞ্চালনায় দিন ব্যাপী প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য দেন শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, সভাপতিত্ব করেন স্যোশাল লীডার ও ইউপি সদস্য মিনারা খানম।

ইউনিসেফের অর্থায়নে জিওবি-ইউনিসেফের উক্ত প্রকপ্ল পরিচিতি, প্রশিক্ষণের উদ্দেশ্য লক্ষ্য,২০২৫ সালের মধ্যে খোলা স্থানে মলত্যাগ নয় শতভাগ অর্জন, আর্সেনিক সেইফ ইউনিয়ন ঘোষনা – বাস্তবায়নের কৌশল,কমিউনিটির সিএসএ / সিবিও কমিটি ন্যাচারাল লীডার বা স্যোশাল লীডারদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন ) কুলাউড়া উপজেলা এরিয়া ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ।

Manual1 Ad Code

নিরাপদ পানি ও পানির উৎস সমুহ এবং আর্সেনিকের প্রভাব বিশ্লেষন, পানি সংরক্ষন, খাবার পানি ধারন, পরিবহন, পরিবেশন বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার জিএম নাহিদ রায়হান।

Manual4 Ad Code

স্বাস্থ্য সম্মত ও আধুনিক -উন্নত পায়খানা তৈরী,মেরামত,ব্যবহার সম্পর্কে ধারনা,এর বৈশিষ্ট , মল প্রবাহের চক্র,মল কিভাবে মুখে যায়,মানব বজ্য সংরক্ষনের নিয়মাবলী,পরিবহন , ব্যবস্থাপনা বা পুনঃ ব্যবহার সম্পর্কে সু স্পষ্ট ধারনা প্রদান করেন মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।

Manual1 Ad Code

হাত ধোয়ার নিয়মাবলী, হাত ধোয়ার ৫ টি ধাপ ব্যাখ্যা,পারসোনাল ও মিনিশট্রুয়াল হাইজিন, হাইজিনের ধারনা, হাইজিন প্রমোশনের গুরুত্ব বাস্তব জীবনে প্রয়োগ নিয়ে হাতে কলমে প্রশিক্ষন প্রদান করেন ইউনিয়ন সুপারভাইজার মোঃ ওবায়দুর রহমান সুমন।

প্রশিক্ষনে কুলাউড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২ বার টি সিবিওর সভাপতি, সম্পাদক সহ ২৪ জনপ্রতিনিধি অংশগ্রহন করেন ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!