কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নে সহস্রাধিক নলকুপে মাত্রাতিরিক্ত আর্সেনিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নে সহস্রাধিক নলকুপে মাত্রাতিরিক্ত আর্সেনিক

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর তীরের ভুকশিমইল ইউনিয়নেই কেবল ১ হাজার ৮১ নলকুপে আর্সেনিক পাওয়া গেছে। শুধু আর্সেনিক নয় এসব গভীর ও অগভীর নলকুপে উচ্চ মাত্রার আয়রণের কারণে মানুষ পানি পান করতে পারে না।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্প অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালায় এ তথ্য জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রকল্পের এরিয়া ম্যানেজার মোহাম্মদ সাদেক সফিউল্লার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম চীফ মো: মিজানুর রহমান, মুল প্রতিবেদন উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার সাইয়েদ এ এইচ সানী।

Manual1 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিসেফ সিলেট বিভাগীয় প্রধান কাজী দিল আফরোজ ইসলাম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফেরদৌস আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মোহসিন ও প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।

Manual4 Ad Code

সভায় জানানো হয়, উক্ত প্রকল্পের আওতায় কুলাউড়া উপজেলার কাদিপুর, ভূকশিমইল, কুলাউড়া ও রাউৎগাঁও ৪ ইউনিয়ন আর্সেনিক জরিপ পরিচালনা করা হয়। এরমধ্যে সবচেয়ে আর্সেনিক ঝুঁকিতে রয়েছে ভুকশিমইল ইউনিয়ন। প্রকল্পের আওতায় ২০২৫ সালের মধ্যেএসব ইউনিয়নকে আর্সেনিক সেইফ ইউনিয়ন ও খোলা জায়গায় পায়খানা নয় শতভাগ অর্জন করতে বা ঘোষনা করতে হবে। ইউনিসেফের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক উক্ত প্রকল্প বাস্তবায়ন করছে। এটি একটি পাইলট প্রকল্প। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে কুলাউড়ার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই প্রকল্পের আওতায় আর্সেনিক জরিপকাজ পরিচালনার দাবি জানানো হয়। ##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!