কুড়িগ্রাম সীমান্তে ২ মণ গাঁজা জব্দ করেছে বিজিবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রাম সীমান্তে ২ মণ গাঁজা জব্দ করেছে বিজিবি

  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

Manual2 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ২ মণ ২ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর ব্যাপারীটারী সীমান্ত এলাকা থেকে এ গাঁজা গুলো জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা গুলোর আনুমানিক মুল্য ২ লাখ ৮৭ হাজার টাকা।

জানা গেছে,  লালমনিরহাট ১৫ বিজিবি  ব্যাটালিয়নের অধিন কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় একদল চোরাকারবারী ভারত থেকে গাঁজার পোটলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেলয়ে গাঁজার পোটলাগুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ঘটনাস্থল থেকে ৮২ কেজি গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে যান বিজিবির সদস্যরা।

Manual6 Ad Code

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৭ হাজার টাকা। এ ঘটনায় সীমান্তে মাদক সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!