কুলাউড়ার কাদিপুরে ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ার কাদিপুরে ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন সভা

  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: “আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করন” প্রকল্পের আওতায় জিওবি-ইউনিসেফের অর্থায়নে কুলাউড়া ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন সভা  বুধবার কাদিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়।

Manual2 Ad Code

কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ গিলমান এর সভাপতিত্বে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের ইউপি সুপারভাইজার মোঃ আমিনুর রহমানের পরিচালনায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন এরিয়া ম্যনেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ।

“আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করন” প্রকল্পের ধারনাপত্র উপস্থাপনায় বলেন আগামী দুই বৎসর যাবত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউতগাও ,ভূকশিমইল, কাদিপুর ও কুলাউড়া ইউনিয়নে সবার জন্য নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন এবং পারসনাল ও ম্যানিশট্রিয়াল হাইজিন উন্নয়নে কাজ করা হবে। উক্ত প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার,স্থানীয় জনপ্রতিনিধি, জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ উন্নয়ন সহযোগী সরকারী বেসরকারি প্রতিষ্টান স্যোসাল লীডার ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সকলের জন্য খাবার ও রান্নার কাজে নিরাপদ পানি, উন্নত স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, নিদৃষ্ট সময়ে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার ব্যবস্থা ও পানির উৎস রক্ষণাবেক্ষন নিশ্চিত করা, পানি ব্যবহারকারী গ্রুপ তৈরী,কমিটি গঠন, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন ও মেরামত সরঞ্জামাদি সহায়তা প্রদান করা হবে ।

Manual5 Ad Code

তিনি বলেন স্যোশাল ম্যাপিং করে খানা সমূহের আর্থ সামাজিক অবস্থা নির্ণয়ের মাধ্যমে গ্রামীন পানি সরবরাহনীতিমালার আলোকে কমিউনিটি, সরকারী বেসরকারী সংস্থা,প্রাইভেট সেক্টরের সম্পদ ব্যবহার করে ইউনিয়নগুলোকে খোলা স্থানে পায়খানা মুক্ত ইউনিয়ন ও আর্সেনিক সেইফ ইউনিয়ন ঘোষনা করার উদ্যোগ নেওয়া হবে।

ইউপি চেয়ারম্যান জাফর আহম্মদ গিলমান বলেন, এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কে ধন্যবাদ এমন একটি মডেল কার্যক্রম বাস্তবায়নের জন্য। আমরা সকলের সহযুগিতা নিয়ে নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্য বিধি পালনে সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং কাদিপুর ইউনিয়নকে আর্সেনিক সেইফ ইউনিয়নে পরিণত করব।

Manual6 Ad Code

উক্ত ওরিয়েণ্টেশনে ইউনিয়ন ওয়াটসান কমিটির সদস্যবৃন্দ ,ইউপি সদস্য, ধর্মীয় নেতা, শিক্ষক,ডিপিএইচই প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!