৩১ মে শততম মঞ্চায়ন জ্যোতির ‘কহে বীরাঙ্গনা’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

৩১ মে শততম মঞ্চায়ন জ্যোতির ‘কহে বীরাঙ্গনা’

  • শনিবার, ২৫ মে, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা বিনোদন :: জ্যোতি সিনহা অভিনিত মণিপুরি থিয়েটারের জনপ্রিয় প্রযোজনা ‘কহে বীরাঙ্গনার’ শততম মঞ্চায়ন ৩১ মে শুক্রবার। শুভাশিস সিনহা নির্দেশত নাটকটিকে একাই চার নারী চরিত্রে অভিনয় করে থাকেন জ্যোতি সিনহা।

২০১০ সালের ২৪ ডিসেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব থিয়েটার স্টুডিও নটমণ্ডপে উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল নাটকটির। এরপর দেশের বিভিন্ন শহরের পাশাপাশি দেশের বাইরেও মঞ্চায়িত হয়েছে ‘কহে বীরাঙ্গনা’। এরই মাঝে শততম প্রদর্শনীর সামনে দাঁড়িয়ে প্রযোজনাটি। ৩০ মে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ৯৯তম প্রদর্শনী। পরদিন একই সময় ও একই স্থানে হবে নাটকটির শততম প্রদর্শনী।

শততম মঞ্চায়নের আগে থাকছে মুক্ত আলোচনা পর্ব। নাটকটি নিয়ে দর্শকের সঙ্গে কথা বলবেন ‘কহে বীরাঙ্গনার’ সঙ্গে জড়িত শিল্পীরা। এ ছাড়া এ দিন অভিনেত্রী জ্যোতি সিনহাকে সম্মাননা প্রদান করবে মণিপুরি থিয়েটার।

Manual1 Ad Code

জ্যোতি সিনহা বলেন, ‘যেকোনাে প্রযােজনার শততম মঞ্চায়ন আনন্দের। নাটকের একক অভিনেত্রী হিসেবে সেদিন আমাকে সম্মাননা দেওয়া হবে জানতে পেরে খুবই ভালাে লাগছে। ২৭ বছরের অভিনয় জীবনে এ সম্মাননা আমার কাছে পরম আনন্দের।

নির্দেশক শুভাশিস সিনহা বলেন, ‘যেকোনো নাট্যদলের জন্য কোনো প্রযোজনার শততম প্রদর্শনী করতে পারাটা দারুণ আনন্দের। আর এই পথচলায় যদি গ্রাম থেকে শুরু করে শহরে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রশংসা প্রাপ্তি ঘটে, তবে তা অন্যরকম ভালো লাগা তৈরি করে। কহে বীরাঙ্গনার ক্ষেত্রে তা-ই হয়েছে।’

জ্যোতি সিনহা অভিনিত কাজগুলো হলো,

Manual4 Ad Code

মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে তৈরি হয়েছে কহে বীরাঙ্গনা। নাটকের চার পৌরাণিক চরিত্র শকুন্তলা, দ্রৌপদী, দুঃশলা ও জনার প্রেম, বিরহ, ঈর্ষা, বেদনা, ক্ষোভ আর দ্রোহের মধ্য দিয়ে নারীর বহুমাত্রিক রূপের নান্দনিক প্রকাশ ঘটেছে। যুদ্ধ নয়, প্রেমেই মানুষের মুক্তি, এটিই এ নাটকের মূলকথা। চার নারী চরিত্রে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা। এ ছাড়া মঞ্চে ভাবমুদ্রা রূপায়ণে থাকবেন স্বর্ণালী সিনহা, শ্যামলী সিনহা, ভাগ্যলক্ষ্মী সিনহা, অর্থী সিনহা, মৌমিতা সিনহা, আনন্দিতা প্রমুখ।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews