কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা রানার স্বেচ্ছায় অব্যাহতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা রানার স্বেচ্ছায় অব্যাহতি

  • রবিবার, ২৬ মে, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর মুন্না রানা ব্যক্তিগত ও পারিবারীক কারণে দলের সকল প্রকার দায়-দায়িত্ব পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা সদরের সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তিনি এ অব্যাহতি নেন। তার এ অব্যাহতি বিএনপি-কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটি থেকে শুরু করে জেলা ও উপজেলসহ তৃণমূল পর্যায়ে অবগত করার অনুরোধ জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্না রানা জানান, রাজনৈতিক কর্মকান্ড ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সকর্মকান্ডের মাধ্যমে সবসময় সাধারণ জনগণের পাশে ছিলেন। অতীতের মত আগামীতেও সকল কর্মকান্ডে আমি সাধারণ জনগণের পাশে থাকব। কিন্তু ব্যক্তিগত ও পারিবারীক কারণে বিএনপির সকল প্রকার দায়-দায়িত্ব পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম।

Manual5 Ad Code

সাংবাদিকদে;র প্রশ্নের জবাবে জাহাঙ্গীর মুন্না রানা জানান, বিএনপি থেকে অব্যাহতি নিলেও, তিনি আপাতত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না। তিনি একজন সমাজকর্মী হিসেবেই থাকতে চান এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখতে চান।

Manual2 Ad Code

উল্লেখ্য, আগামী ২৯ মে তারিখে অনুষ্ঠিতব্য কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গত বুধবার রাতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধী এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে সমালোচার মুখে পড়েন বিএনপির এ নেতা।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!