রাজনগরে অটোরিক্শায় চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে অটোরিক্শায় চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

  • বুধবার, ২৯ মে, ২০২৪

Manual1 Ad Code

রাজনগর প্রতিনিধি :::  মৌলভীবাজারের রাজনগর উপজেলার পরচক্র গ্রামে  ২৯ মে বুধবার বিকালে  বিদ্যুৎপৃষ্ট হয়ে আদিল মিয়া (২০) নামক যুবকের মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

এ ঘটনায় হামিদ মিয়া (৪০), তার স্ত্রী শাপলা বেগম ও ভাতিজা রূপন মিয়া নামক ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। নিহত আদিল প্রবাসী ছালিক মিয়া’র ছেলে।

Manual7 Ad Code

রাজনগর থানা পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আহত হামিদ মিয়া বসত ঘর থেকে অটোরিক্সায় চার্জ দেওয়ার চেষ্টা করেন। এসময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বাঁচানোর জন্য তার স্ত্রী শাপলা বেগম, ভাতিজা রূপন মিয়া ও আদিল মিয়া এগিয়ে আসলে সবাই বিদ্যুৎপৃষ্ট হন।

স্থানীয়রা ৪জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল মিয়া’কে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনের মধ্যে রূপন মিয়া’র অবস্থা আশস্কাজনক হলে তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়।

Manual3 Ad Code

রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর ছালেক জানান, বিদ্যুৎ থেকে অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অনুসন্ধান চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!