বড়লেখায় হরিণ হত্যা ও পাচারে চামড়া মজুদ মামলায় দন্ডিত ব্যবসায়ি সাইদুল ভাইসহ কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় হরিণ হত্যা ও পাচারে চামড়া মজুদ মামলায় দন্ডিত ব্যবসায়ি সাইদুল ভাইসহ কারাগারে

  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

Manual2 Ad Code

আদালত প্রতিবেদক (মৌলভীবাজার) ::

মৌলভীবাজারের বড়লেখায় বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে দুইটি হরিণের অবৈধ চামড়া উদ্ধার মামলায় সাজাপ্রাপ্ত আসামি বড়লেখার আলোচিত সেই ব্যবসায়ি সাইদুল ইসলাম ও তার ভাই ফখরুল ইসলামকে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান কারাগারে পাঠিয়েছেন। গত রোববার ৯ জুন আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্থন করে আপিলের নিমিত্তে জামিন প্রার্থনা করেছিলেন। গত ৪ এপ্রিল বিজ্ঞ আদালত হরিণ হত্যা ও বাড়িতে অবৈধভাবে দুইটি হরিণের চামড়া রাখার অপরাধে তাদের বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন। এরপর দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক ছিলেন।

মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার গাজিটেকা আইলাপুর গ্রামের সাইদুল ইসলাম ও তার ভাই ফখরুল ইসলামের বাড়ি থেকে ২০২০ সালের ২৩ আগষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি বন সংরক্ষকের নেতৃত্বে বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ অভিযান চালিয়ে দুইটি মায়া হরিণের অবৈধ চামড়া উদ্ধার করেন। আভিযানিক দল নিশ্চিত হন ৩/৪ মাস আগে দুইটি হরিণ শিকার করে চামড়াগুলো পাচারের উদ্দেশ্যে বাড়িতে মজুদ রাখা হয়। অবৈধ হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা জোলহাস উদ্দিন স্থানীয় প্রভাবশালী ও ২০২০ সালের পৌরসভা নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারি সাইদুল ইসলাম ও তার বড়ভাই ফখরুল ইসলামকে আসামি করে বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪(খ) ধারায় মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালতে মামলা (সিআর-৪৩/২০২০ইং) করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমানিত হওয়ায় চলিত বছরের ২২ এপ্রিল আসামিদের দোষী সাব্যস্থক্রমে প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত। রায় ঘোষণার দিনে আসামিরা আদালতে হাজির থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরওয়ানা জারি করা হয়।

Manual8 Ad Code

এদিকে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গত রোববার আসামিরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে আপিলের নিমিত্তে জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

Manual8 Ad Code

সংশ্লিষ্ট বন আদালতের বেঞ্চ সহকারি মো. রোমান আহমেদ বন্যপ্রাণি সংরক্ষণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গত রোববার কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!