আবারও সিলেট নগর পানির নিচে, ঈদ পালনে ভোগান্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

আবারও সিলেট নগর পানির নিচে, ঈদ পালনে ভোগান্তি

  • সোমবার, ১৭ জুন, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা ডেস্ক :: ফের টানা বৃষ্টিতে সিলেট নগরের বেশির ভাগ এলাকা ডুবে গেছে। রাস্তাঘাট ডুবে বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। ডুবন্ত সিলেট নগরে ঈদুল আজহার ভোর হলো খানিকটা অন্য রকম। সোমবার (১৭ জুন) ভোরে নগরের বিভিন্ন এলাকা ঘুরে ও মানুষের সঙ্গে যোগাযোগ করে এমন চিত্র পাওয়া গেল।

গতকাল রবিবার দিবাগত রাত ২টার পর থেকে সিলেটে ভারি বর্ষণ শুরু হয়। কোরবানির হাটে তখনও ব্যস্থ বিক্রেতা ও ক্রেতারা। ফুরিয়ে আসছিল। তখন রাত ২টা শুরু হলো তুমুল বৃষ্টি। যে যেখানে ছিলেন সেখানেই আটকা পড়তম । দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টিতে ভিজে ধরলেন বাড়ীর পথ। তবুও বৃষ্টি চলছিলও, এখনও চলছে (প্রতিবেদন লেখা পর্যন্ত)।

ঈদের আগের রাতে ভারী বৃষ্টিতে নগরের বেশির ভাগ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় ঈদ আয়োজন, কোরবানির প্রস্তুতি রেখে মানুষ এখন ব্যস্ত ঘরের আসবাব, পুশা প্রাণীসহ প্রয়োজন জিনিস রক্ষায়। কোমর ও হাঁটুপানিতে দাঁড়িয়ে হতভম্ব মানুষ ছাড়ছে কেবল দীর্ঘশ্বাস।

Manual7 Ad Code

রবিবার দিবাগত রাত থেকে আজ (১৭জুন) সোমবার ভারি বর্ষণে সিলেট নগর এলাকার শাহজালাল উপশহর, দরগামহল্লা, পায়রা, সুবিদবাজার বনকলাপাড়া, চৌহাট্টা, জিন্দাবাজার, কাজলশাহ, মেডিক্যাল রোড, বাগবাড়ি, কালীবাড়ি, হাওলাদারপাড়া, সোবহানীঘাট, উপশহর, যতরপুর, তেরোরতন, সোনারপাড়া, কেওয়াপাড়া, সাগরদিঘিরপার, পাঠানটুলা, মিয়া ফাজিলচিশত, জালালাবাদ, হাউজিং এস্টেট, শাহি ঈদগাহ, ঘাসিটুলা, হাওয়াপাড়া, মীরাবাজার, শিবগঞ্জ, মাছিমপুর, জামতলা ও তালতলা এলাকায় পানি থইথই করছে। রাস্তাঘাট কোথায় হাঁটু পর্যন্ত, কোথাও কোমর পর্যন্ত ডুবে আছে। অনেক এলাকায় বাসাবাড়িতে পানি ডুবে ঈদের সকালে দারুণ ভোগান্তিতে রয়েছেন মানুষ।

সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম সকাল ৬টা ২৪ মিনিটে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, নগরের চৌকিদেখি এলাকা পানিতে থইথই করছে। কাউন্সিলরের বাসার ভেতর প্রায় এক ফুট পানিতে ডুবে আছে।

তবে গত শনিবার সকাল ৯টা থেকে পরদিন রবিবার সকাল ৯টা পর্যন্ত পার্শ্ববর্তী দেশ ভারতের চেরাপুঞ্জিতে ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৪৪১ মিলিমিটার।

ভারতের চেরাপুঞ্জি কিংবা মেঘালয়ে বৃষ্টিপাত বেশি হলে তার প্রত্যক্ষ প্রভাব পড়ে সিলেটে। কয়েক দিন ধরে সেখানে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে সিলেটে এমন টানা ভারি বর্ষণ বড় বন্যার শঙ্কা জাগাচ্ছে।

Manual8 Ad Code

সিলেট নগরের দরগা গেট এলাকার বাসিন্দা আজমল আলী জানান, তার বাসার ভেতর ভোর ৪টার দিকে পানি ঢুকে। এখন প্রায় কোমর সমান পানিতে ঘরের খাট, সোফাসহ আসবাবপত্র ডুবে আছে।

Manual4 Ad Code

নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট প্রতিনিধি শুয়াইব হাসান বলেন, ‘রাত ৩টার আগেই উপশহর এলাকার বিভিন্ন ব্লক পানিতে ডুবে গেছে। বাসাবাড়িতে পানি ঢুকে ঈদের আগের রাতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে।

আবহাওয়া অ‌ধিদপ্তর সি‌লে‌ট জা‌নি‌য়ে‌ছে, সি‌লে‌টে র‌বিবার সকাল ৬টা থে‌কে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৩.৬ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত হ‌য়ে‌ছে।

Manual6 Ad Code

পা‌নি উন্নয়ন বোর্ড সি‌লেট কার্যালয় জা‌নি‌য়ে‌ছে, সি‌লেটে তিন প‌য়ে‌ন্টে নদীর পা‌নি বিপৎসীমার ওপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে। এর ম‌ধ্যে কানাইঘাট প‌য়ে‌ন্টে সুরমা নদীর পা‌নি বিপৎসীমার ৫৯ প‌য়েন্ট ওপর দি‌য়ে, ফেঞ্চুগ‌ঞ্জে কু‌শিয়ারা নদীর পা‌নি বিপৎসীমার ৬৩ সে‌ন্টি‌মিটার এবং জৈন্তাপু‌রের সা‌রিঘা‌টে সা‌রি নদীর পা‌নি বিপৎসীমার ৮ সে‌ন্টি‌মিটার ওপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews