বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণকারী দুটি পরিবারের পাশে জেলা জামায়াত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণকারী দুটি পরিবারের পাশে জেলা জামায়াত

  • রবিবার, ২৩ জুন, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম  শ্যামেরকোনা এলাকায় বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণকারী দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা জামায়াত। নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে রোববার (২৩ জুন) দুপুরে জেলা জামায়াতের নেতৃবৃন্দ তাদের বাড়িতে যান। এসময় ওইদিনের ঘটনার মর্মান্তিক চিত্র অবহিত হন।

জানা যায়, গত ২০ জুন মৌলভীবাজারের ধলাই নদীর বাঁধ ভেঙ্গে আকস্মিক বন্যায় কবলিত হয় সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনাসহ আশপাশ এলাকা। এসময় শ্যামেরকোনা এলাকার সপ্তম শ্রেণীর ছাত্র ইসলাম মিয়া হৃদয় (১৬) এবং হাফিজি মাদ্রাসায়  অধ্যয়নরত সাদী আহমদ (১১) নামক দু’জন ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়।

Manual8 Ad Code

নিহত দুই শিক্ষার্থীর পরিবার জামায়াত নেতৃবৃন্দকে কাছে পেয়ে আবেগ আপ্লূত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।জামায়াত নেতৃবৃন্দ উভয় পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন এবং মানবিক সহায়তা হিসেবে নগদ উপহার  প্রদান করেন। পরে জামায়াত নেতৃবৃন্দ দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন।

Manual3 Ad Code

ব্যতিক্রম এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, পৌর সেক্রেটারী মোরশেদ আহমদ চৌধুরী, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ প্রমুখ।

দুর্ঘটনা মৃত্যুবরণকারী দুটি শিশুর রুহের মাগফিরাত কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ ও উপস্থিত গণ্যমান্য  সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন ওই এলাকার বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা মঈন উদ্দিন আহমদ।

Manual4 Ad Code

জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, দেশের দোস্থ মানবতার পাশে সার্বক্ষণিক বাংলাদেশ জামায়াতে ইসলামী রয়েছে। এভাবে পাশে থাকা এবং সহযোগিতা করা এটা আমাদের  নৈতিক দায়িত্ব ও এবাদতের অংশ মনে করি। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় জামায়াতের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!